About: http://data.cimple.eu/claim-review/65e3ba5e48288ecd82ca8e21cd0c6ec22c1ec1d3d5f0b0eb0faf0eb3     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ “গণভোটে হ্যাঁ ভোট দিলে তরুণরা প্রত্যকে পাবে সেক্স ডল গ্রামীণ সেন্টারের সৌজন্য” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দৈনিক কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে। ফ্যাক্টচেক রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “গণভোটে হ্যাঁ ভোট দিলে তরুণরা প্রত্যেকে পাবে সেক্স ডল গ্রামীণ সেন্টারের সৌজন্য: আলী রিয়াজ” শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনের মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এ বিষয় অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ‘১৪জানুয়ারি, ২০২৬’ উল্লেখ রয়েছে। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালের কণ্ঠের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে কালের কণ্ঠের ফেসবুক পেজে গত ১৪ জানুয়ারি ‘গণভোটে হ্যাঁ ভোট দিলে তরুণরা পাবে বৈষম্যহীন বাংলাদেশ: আলী রিয়াজ’ শীর্ষক তথ্য সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ড এর তারিখ, ডিজাইন, লোগো মিল রয়েছে। কালের কণ্ঠের মূল ফটোকার্ডটিতে আলী রিয়াজকে উদ্ধৃত করে “গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা পাবে বৈষম্যহীন বাংলাদেশ” শীর্ষক বাক্য থাকলেও আলোচিত ফটোকার্ডে “গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা প্রত্যেকে পাবে সেক্স ডল গ্রামীন সেন্টারের সৌজন্য” শীর্ষক বাক্য লেখা হয়েছে। অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনের মাধ্যমে কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। মূল ফটোকার্ড সংবলিত কালের কণ্ঠের ফেসবুক পোস্টের মন্তব্য ঘরে থাকা প্রতিবেদনে বলা হয়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘নতুন করে দেশটাকে গড়ে তুলতে হলে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। আগামী দিনে তরুণদের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে, তার সিদ্ধান্ত হবে এই হ্যাঁ ও না ভোটে।’ গত ১৪ জানুয়ারি রংপুরে আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলনে এসব কথা বলেন তিনি। উক্ত প্রতিবেদনে আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি। অর্থাৎ, “গণভোটে হ্যাঁ ভোট দিলে তরুণরা প্রত্যেকে পাবে সেক্স ডল গ্রামীণ সেন্টারের সৌজন্যে: আলী রিয়াজ” শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত। তথ্যসূত্র Rumour Scanner’s analysis - Kalerkantho- Website -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software