About: http://data.cimple.eu/claim-review/6888317e665f0a2b86dccf55bf98f72056922ac80bfce4944e3e86ab     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত ৪ ফেব্রুয়ারি জানিয়েছে যে, ৫৪ জন নিহত ফিলিস্তিনির মরদেহ এবং মানুষের দেহাবশেষ সংবলিত আরও ৬৬টি বক্স গাজায় এসে পৌঁছেছে। এই দেহাবশেষগুলো রেড ক্রসের মাধ্যমে ইসরায়েল হস্তান্তর করেছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে মাথার খুলি ও দেহাবশেষে ভর্তি অনেকগুলো বক্স সদৃশ একটি ছবি গাজায় ইসরায়েলের পাঠানো ফিলিস্তিনিদের মাথার খুলি এবং বিকৃত মৃতদেহ ভর্তি ৬৬টি বাক্সের ছবি দাবিতে প্রচার করা হয়েছে। উক্ত ছবির সংযুক্তিসহ গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন : ইনকিলাব। এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত সবচেয়ে ভাইরাল ফেসবুক পোস্টটিতে ১ লক্ষ ৭৪ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ৯ হাজারেরও অধিক বার শেয়ার করা হয়েছে। এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। এরূপ দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবি গাজায় ইসরায়েলের পাঠানো ফিলিস্তিনিদের মাথার খুলি এবং বিকৃত মৃতদেহ ভর্তি বক্সের আসল ছবি নয় বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিটি আসল হওয়ার সপক্ষে ইসরায়েল/গাজার সরকারি সূত্রে বা আন্তজার্তিক কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। ছবিটি পর্যবেক্ষণে এতে বেশ কিছু অস্বাভাবিকতা ও অসামঞ্জস্য লক্ষ্য করা যায়। ছবিতে থাকা বক্সগুলোর ভেতরের বস্তুগুলোকে মানুষের দেহাবশেষ বা মরদেহ বলে দাবি করা হলেও সেগুলোর আকৃতি বিকৃত ও অসামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি আশপাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের অবয়বও ঝাপসা ও বিকৃত দেখায় এবং পুরো দৃশ্যের আলোকসজ্জায় অসামঞ্জস্য রয়েছে। এসব অসামঞ্জস্যতা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়। পরবর্তীতে, এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ ডিটেক্ট’সহ এরূপ একাধিক প্ল্যাটফর্মে আলোচিত ছবি বিশ্লেষণ করলে এটি এআই দিয়ে তৈরি কনটেন্ট হওয়ার সম্ভাবনা সিংহভাগ বলে জানা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। সুতরাং, গাজায় ইসরায়েলের পাঠানো ফিলিস্তিনিদের মাথার খুলি এবং বিকৃত মৃতদেহ ভর্তি বক্সের আসল ছবি দাবিতে প্রচারিত ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় নির্মিত। তথ্যসূত্র AI Analysis - Rumor Scanner’s analysis -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software