About: http://data.cimple.eu/claim-review/68c0acd6954bbc6fc9abe88ffbc084035fd62c70449e47d421ccbad1     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। গত কয়েক সপ্তাহ যাবতই দেশের বিভিন্ন স্থানে দলটির ও এর ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ছোট বড় ঝটিকা মিছিল করে। তাই দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় ধরনের কর্মসূচি এড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশের কয়েকটি স্থানে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাসদস্য মোতায়েন করা হয়। তবে এরই মাঝে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের ভিডিও (মিছিলের তারিখ উল্লেখ ব্যতিত) দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। ভিডিওটি বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও শেয়ার করতে দেখা যায়। ছাত্রলীগের পেজ থেকে শেয়ারকৃত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)। মিছিলের ভিডিওটিকে ফেনীর দাবিতেও একাধিক অ্যাকাউন্ট থেকে আজকে প্রচার করতে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। আওয়ামী লীগের অনলাইন এক্টিভিস্ট ব্যারিস্টার নিঝুম মজুমদারও নিজের ফেসবুক প্রোফাইলে ভিডিওটি শেয়ার করেন। তবে তিনি তার পোস্টটিতে উক্ত মিছিলটি কবেকার বা কোন জায়গায় সে সম্পর্কিত কিছু উল্লেখ করেননি। নিঝুম মজুমদারের করা পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি আজ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত কোনো মিছিলের ভিডিও নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন গোপালগঞ্জে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের পুরোনো মিছিলের ভিডিওকে আজকের প্রেক্ষাপটে প্রচার করা হয়েছে। আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজমের ফেসবুক অ্যাকাউন্টে একই ভিডিওটি ২০২৪ সালের ৬ আগস্ট প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটি পর্যালোচনা করে মিছিলের একটি অংশের নেতৃত্বেও তাকে লক্ষ্য করা যায়। পরবর্তীতে মিছিলটির বিষয়ে অনুসন্ধানে Hello Gopalgonj নামের একটি ফেসবুক পেজেও একই মিছিলের একাধিক মুহুর্তের ভিডিও ফুটেজ সংবলিত একটি ভিডিও প্রচারিত হতে দেখা যায়। উক্ত ভিডিওতেও জি এম সাহাব উদ্দিন আজমকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। পাশাপাশি ভিডিওর এক পর্যায়ে মিছিলটিকে আলোচিত ভিডিওটির স্থানে দেখতে পাওয়া যায়। পেজটির পোস্টের শিরোনামে উল্লেখ করা হয়, এটি ৬ আগস্ট গোপালগঞ্জে অনুষ্ঠিত মিছিলের ভিডিও। এছাড়াও গুগল ম্যাপের স্ট্রিট ভিউ পর্যালোচনা করে দেখা যায়, মিছিলটি ভিডিও ধারণের সময় গোপালগঞ্জের বঙ্গবন্ধু সড়কে অবস্থান করছিল। ভিডিওটিতে বঙ্গবন্ধু সড়কে অবস্থিত ‘সাতক্ষীরা ঘোষ ডেয়ারী’ নামের একটি দোকান দেখতে পাওয়া যায়। যেটি গুগল স্ট্রিট ভিউয়েও লক্ষ্য করা যায়। পাশাপাশি ডানপাশেও একই ব্রিজ দেখা যায়। অর্থাৎ, আলোচিত মিছিলের ভিডিওটি ফেনীর নয়। অনুসন্ধানে সেসময় গোপালগঞ্জে অনুষ্ঠিত উক্ত মিছিলের প্রসঙ্গে প্রকাশিত প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, আলোচিত এই মিছিলের ভিডিওটি ততকালীন শেখ হাসিনার দেশত্যাগের পর ২০২৪ সালের ৬ আগস্টে গোপালগঞ্জে অনুষ্ঠিত মিছিলের ভিডিও। সুতরাং, ২০২৪ এর অভ্যুত্থান পরবর্তী সময়ে গোপালগঞ্জে অনুষ্ঠিত আওয়ামী লীগের পুরোনো মিছিলের ভিডিওকে আজ দলটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রেক্ষাপটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। তথ্যসূত্র জি এম সাহাব উদ্দিন আজম Facebook Post - Hello Gopalgonj Facebook Post - Google Map - Channel 24 Website: গোপালগঞ্জে আ. লীগের লাঠি মিছিল - Rumor Scanner’s Analysis -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 7 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software