About: http://data.cimple.eu/claim-review/694e6e61c200082e4def26ac8ae41b70c3bbb850763909564620a0b3     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে সম্প্রতি ‘USA/ইসরাইল যুদ্ধ ভয়ংকর রূপ ধারণ করেছে ইরানে একের পর এক বোমা মিসাইল নিক্ষেপ করে পুরো শহর ধ্বংস করে ফেলছে ভাংছে মসজিদ’ শিরোনামে একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷ এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ১ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ১৫০ বার শেয়ার করা হয়েছে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের সঙ্গে সম্পৃক্ত কোনো ঘটনার নয় এবং এটি ইরানেও ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে ফিলিস্তিনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় গাজার প্যালেস্টাইন টাওয়ার ধ্বংস হওয়ার দৃশ্যকে সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতকালীন ইরানের ঘটনা দাবি করে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে The Wall Street Journal এর ওয়েবসাইটে ২০২৩ সালের ০৭ অক্টোবর ‘Israeli Airstrike Destroys High-Rise Building in Gaza’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। Comparison: Rumor Scanner উক্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, এটি সেদিন গাজা শহরের কেন্দ্রে অবস্থিত প্যালেস্টাইন টাওয়ার নামক ১৪-তলা বিশিষ্ট আবাসিক ভবনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ভবনটি ভেঙে পড়ার মুহূর্তের দৃশ্য। পরবর্তীতে, এ বিষয়ে AP Archive ও Guardian News এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। অর্থাৎ, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতকালীন ইরানের কোনো পরিস্থিতির দৃশ্য নয়। সুতরাং, ইরানের মসজিদে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার দাবিতে ২০২৩ সালে গাজার আবাসিক ভবন ‘প্যালেস্টাইন টাওয়ার’ এ ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। তথ্যসূত্র The Wall Street Journal – Israeli Airstrike Destroys High-Rise Building in Gaza - AP Archive – Multi-story residential building in Gaza City flattened in Israeli air strike after Hamas attacks - Guardian News – Moment Israeli airstrike hits Gaza tower block after Hamas attack -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software