About: http://data.cimple.eu/claim-review/6ab4b3348696b97a0c582d7fd7a0c53318e67c021dc1451f00354434     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এসব হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল দাবিতে তিনটি পৃথক ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷ এর মধ্যে প্রথম ভিডিওতে দাবি করা হয়, ‘এই মূহুর্তে ঢাকায় উত্তাল ছাত্রশিবির! সারাদেশে বিএনপির হাম’ লা ও হ’ ত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল!’। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ), উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷ দ্বিতীয় ভিডিওতে দাবি করা হয় ‘বিএনপির জয়ের পরে ভিন্নমতের ভোটারদের উপর হা/ম/লায় শিবিরের বিক্ষোভ!’। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। তৃতীয় ভিডিওতে দাবি করা হয়, ‘সারাদেশে জামাত-এনসিপির কর্মীদের উপর হাম’লার কারনে ঢাবিতে বিক্ষোভ! ছাত্রদলের কর্মীরা কি ঘুমিয়ে গেছে?’। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ১০ বার দেখা হয়েছে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত এসব ভিডিও নির্বাচন পরবর্তী হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলের নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন কিছু ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের বিক্ষোভের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার। ভিডিও যাচাই- ১ এ বিষয়ে অনুসন্ধানে ‘Mtv Bangla – এম টিভি বাংলা’ নামক ফেসবুক পেজে গত ০১ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি সেসময় ‘গাজীপুরে ছাত্রদল কর্তৃক নারী হত্যা ও বিএনপির অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল’ এর দৃশ্য। পরবর্তীতে, এ বিষয়ে একাধিক গণমাধ্যম (১, ২, ৩) সূত্রে জানা যায়, গাজীপুরে ‘ছাত্রদল নেতা কর্তৃক নারী হত্যা’ ও ‘বিএনপির অব্যাহত নারী নিপীড়নে’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখা। গত ০১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উক্ত মিছিলে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ১২ ফেব্রুয়ারির নির্বাচন পরবর্তী হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলের দৃশ্যের নয়। ভিডিও যাচাই- ২ এ বিষয়ে অনুসন্ধানে আমার দেশের ফেসবুক পেজে গত ০২ ফেব্রুয়ারি প্রকাশিত একটি সরাসরি সম্প্রচারের ভিডিওচিত্র খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ‘সারাদেশে নারী হেনস্তা ও ধর্ষণের প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ’ এর দৃশ্য। পরবর্তীতে, এ বিষয়ে একাধিক গণমাধ্যম (১, ২) সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ছাত্রদল নেতাকর্মীরা সারাদেশে নারীদের নির্যাতন ও হয়রানি করছে- এমন অভিযোগ তুলে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। গত ০২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাবির ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনটি। মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির নেতারা। অর্থাৎ, প্রচারিত ভিডিওটিও সাম্প্রতিক নির্বাচন পরবর্তী হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলের দৃশ্যের নয়। ভিডিও যাচাই- ৩ এ বিষয়ে অনুসন্ধানে আমার দেশের ফেসবুক পেজে গত ২৮ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিওচিত্র খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ‘শেরপুরে জামায়াত নেতাকে খুন ও দেশব্যাপী হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ’ এর দৃশ্য। পরবর্তীতে, এ বিষয়ে একাধিক গণমাধ্যম (১, ২, ৩) সূত্রে জানা যায়, শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতাকে খুন ও দেশব্যাপী হামলা ও নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির। এতে সংগঠনটির প্রায় দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। গত ২৮ জানুয়ারি রাত সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্ত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জোহা চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। অর্থাৎ, এই ভিডিওটিও সাম্প্রতিক নির্বাচন পরবর্তী হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলের দৃশ্যের নয়। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে এক বিদ্রোহী প্রার্থীর সমর্থককে হত্যার প্রতিবাদে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাতে ডাকসুর একাধিক নেতার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী। সমাবেশ থেকে দেশের বিভিন্ন স্থানে হামলার সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়েছে। সুতরাং, নির্বাচন পরবর্তী হামলার প্রতিবাদে ঢাবি ও রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে ভিন্ন কিছু ঘটনার প্রতিবাদে ঢাবি ও রাবি ক্যাম্পাসে ছাত্রশিবিরের পূর্বের কিছু বিক্ষোভের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। তথ্যসূত্র Mtv Bangla – এম টিভি বাংলা: Facebook Post - Dhaka Post – গাজীপুরে নারী ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ - দেশ রূপান্তর – গাজীপুরে নারী ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ - ATN Bangla News – গাজীপুরে ছাত্রদল কর্তৃক নারী ব্যবসায়ী হ/ত্যা/র অভিযোগে শিবিরের বিক্ষোভ মিছিল - Daily Amar Desh – Facebook Post - বাংলা ট্রিবিউন – নারী নির্যাতনের অভিযোগে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে ঢাবিতে শিবিরের বিক্ষোভ - দেশ রূপান্তর – ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিক্ষোভ, টান টান উত্তেজনা - TST News – Facebook Post - রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব – Facebook Post - The Dhaka Diary – শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ - সারাবাংলা – শেরপুরে জামায়াতে নেতা নিহতের প্রতিবাদে রাবি শিবিরের বিক্ষোভ - Ittefaq- মুন্সিগঞ্জে হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software