About: http://data.cimple.eu/claim-review/6c7253df4f69de9ccf82773897d78cd21d30b24f4815d70d7fa1c086     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি অনলাইনে রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ছবির সংযুক্তিসহ ‘নির্বাচনে বিএনপি হারলে দেশ আফগানিস্তান হয়ে যাবে’ শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টেলিভিশন এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। উক্ত ফটোকার্ড সংবলিত ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। উক্ত ফটোকার্ড ইউটিউব ভিডিওর থাম্বনেলে সংযুক্ত করে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপিকে জড়িয়ে যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির লোগো সংযুক্ত করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে যমুনা টিভির লোগো থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্ট ও ডিজাইনে বিস্তর অমিল লক্ষ্য করা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির লোগো সংযুক্ত করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। সুতরাং, ‘বিএনপি নির্বাচনে হারলে দেশ আফগানিস্তান হবে’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। তথ্যসূত্র Rumor Scanner’s analysis - Jamuna TV- Facebook Page - Jamuna TV- Website - Jamuna TV- YouTube Channel -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software