About: http://data.cimple.eu/claim-review/6cd1695e96d4aeadb5113a25f450912adea305b8478c28b2609d53f5     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি “পেকুয়ায় গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে, ধর্ষণের পরে স্কুল ছাত্রীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার। দুর্বৃত্তরা ধর্ষণের পরে তাকে হত্যা করে, ব্রিজের নিচে রেখে গেছে!!!” শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিটির সঙ্গে প্রচারিত দাবির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে পূর্বাচলের লেক থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরীর লাশ উদ্ধারের ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে, নিউজ পোর্টাল একুশে সংবাদ ডট কমের ওয়েবসাইটে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ‘রূপগঞ্জে পূর্বাচলে লেক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে৷ উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ২ নম্বর সেক্টরে লেকের পানি থেকে অজ্ঞাত এক নারীর (১৬) মরদেহ উদ্ধার করে পুলিশ। পূর্বাচলে কাঞ্চন- কুড়িলবিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় ৪ নম্বর সেতুর নিচে লেকের পানি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে ইত্তেফাকের ওয়েবসাইটে একই তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেসময় দায়িত্বরত নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল) মেহেদী ইসলাম বলেছিলেন- “উদ্ধার হওয়া মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশ থেকে একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা অন্যত্র হত্যা করে রাতের যেকোনো সময় লেকের পানিতে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” সেসময় এবিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন (১, ২, ৩) থেকেও একই তথ্য জানা যায়। সুতরাং, ২০২৪ সালে পূর্বাচলের লেক থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরীর লাশ উদ্ধারের পুরোনো ছবিকে সাম্প্রতিক সময়ে পেকুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। তথ্যসূত্র ekusheysangbad.com – রূপগঞ্জে পূর্বাচলে লেক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার - Ittefaq – পূর্বাচলের লেকে ভাসছিল অজ্ঞাত কিশোরীর লাশ -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 21 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software