About: http://data.cimple.eu/claim-review/6d35ac69b315de5fb278bf1c4d5c49de9438056776ac9e623c22f1cd     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, ‘ভারতে বাবার চিকিৎসা করাতে গিয়ে হেনস্তার শিকার বাংলাদেশি যুবক’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। উল্লিখিত দাবিতে ‘News Vision’ নামের একটি পেজ থেকে প্রচারিত ফেসবুকে ভাইরাল পোস্টটি বিশ্লেষণ করে দেখা যায়, এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১২ লক্ষ বার দেখা হয়েছে, শেয়ার করা হয়েছে প্রায় ৮ হাজার ৮ শত বার। এছাড়া, এই পোস্টগুলোতে প্রায় ৬৪ হাজার পৃথক ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। ভাইরাল এই পোস্টটির মন্তব্যঘর ঘুরে পোস্টটির দাবির প্রেক্ষিতে অধিকাংশ নেটিজেনকে নেতিবাচক প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতে বাবার চিকিৎসা করাতে গিয়ে বাংলাদেশি যুবকের হেনস্তার শিকার হওয়ার দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয় বরং বিনোদনের উদ্দেশ্যে তৈরি উক্ত ভিডিওটি বাস্তব দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটিতে দেখা যায়, এক যুবক নিজেকে বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দিয়ে জানাচ্ছেন, তিনি তার বাবার চিকিৎসার জন্য ভারতে গিয়েছেন। সেখানে কয়েকজন ভারতীয় যুবক তাকে ঘিরে ধরে হেনস্তা করছেন। বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকদের একাংশের ভারত বিরোধিতার প্রতিক্রিয়া হিসেবে তারা এমন আচরণ করেছেন বলে ভিডিওটি থেকে জানা যায়। ভিডিওটি’র কমেন্টবক্স পর্যবেক্ষণ করে দেখা যায়, অধিকাংশ নেটিজেন বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছেন। বিষয়টি যাচাইয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে Team Uncut নামের একটি ফেসবুক পেজে গত ২৯ নভেম্বর ‘বাংলাদেশীরা নাকি আর INDIA আসবেনা?’’ শীর্ষক শিরোনামে প্রকাশিত আলোচিত ভিডিওটি’র পূর্ণ্য সংস্করণ বা মূল ভিডিওটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। ১০ মিনিট ৩০ সেকেন্ডের পুরো ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটি’র ২৫ সেকেন্ড অংশে ডিসক্লেইমারে উল্লেখ করা হয়, এই ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তাছাড়া, ভিডিওটিতে উক্ত পেজের লোগো থাকায় নিশ্চিত হওয়া যায় যে, এই পেজ কর্তৃপক্ষই ভাইরাল ভিডিওটি’র নির্মাতা। পরবর্তীতে উক্ত পেজটির অ্যাবাউট সেকশন পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে উল্লেখিত তথ্য থেকেও নিশ্চিত হওয়া যায়, এটি একটি বিনোদনভিত্তিক পেজ। তাছাড়া উক্ত পেজ থেকে প্রকাশিত সাম্প্রতিক কয়েকটি ভিডিও (১, ২, ৩) পর্যবেক্ষণ করে দেখা যায়, সেগুলোও বিনোদনের উদ্দেশ্যে তৈরি ভিডিও। তাছাড়া এসব ভিডিওতে বাংলাদেশি যুবক দাবিতে প্রচারিত ব্যক্তিরও উপস্থিতি পাওয়া যায়। এতে বোঝা যায় যে, কথিত বাংলাদেশি ওই যুবক Team Uncut এর একজন সদস্য। অর্থাৎ, আলোচিত ভিডিওটি প্রথমে বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয় এবং পরবর্তীতে তা বাস্তব দাবিতে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ে। মূলত, গত ১৯ নভেম্বর ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। সে ম্যাচে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের একাংশের ভারতের পরাজয়ে উল্লাস করার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। এরপর বিষয়টি নিয়ে ভারতে সমালোচনার ঝড় ওঠে৷ এ ঘটনায় ক্ষুব্ধ ভারতীয়দের মধ্যে কেউ কেউ বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ নিষিদ্ধের দাবি জানান। পরবর্তীতে ‘ভারতে বাবার চিকিৎসা করাতে গিয়ে হেনস্তার শিকার বাংলাদেশী নাগরিক’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায়, উক্ত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত ২৯ নভেম্বর Team Uncut নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত বিনোদনের উদ্দেশ্যে তৈরি উক্ত ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাস্তব দাবিতে প্রচার করা হয়। উল্লেখ্য, পূর্বেও বিশ্বকাপ ফাইনালে ভারতের হারে বাংলাদেশের সমর্থকদের একাংশের উল্লাস করার ইস্যুতে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা বন্ধের গুজব প্রচার করা হলে তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। সুতরাং, বিনোদনের উদ্দেশ্যে তৈরি ভারতে বাবার চিকিৎসা করাতে গিয়ে বাংলাদেশি যুবকের হেনস্তার শিকার হওয়ার ভিডিওটিকে বাস্তব ঘটনার ভিডিও দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সঠিক নয়। তথ্যসূত্র - Team Uncut: Video - Rumor Scanner’s Own Analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software