About: http://data.cimple.eu/claim-review/71f206de6680af1bce2c582c49fe1e14d97f65a36464e92e40e20db7     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গত ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান, তার মেয়ে জাইমা রহমান এবং গৃহপরিচারিকা ফাতেমা পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে একসঙ্গে বসে পান্তা ভাত, ইলিশ মাছ ও শাক খাচ্ছেন। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিগুলো তারেক রহমান, জাইমা রহমান ও ফাতেমার পহেলা বৈশাখ উদযাপনের আসল ছবি নয়, বরং ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে, গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি SynthID ব্যবহার করা হয়। এই প্রযুক্তির মাধ্যমে এআই-নির্মিত ছবি, ভিডিও বা অডিওতে একটি অদৃশ্য জলছাপ সংযুক্ত থাকে, যা সাধারণভাবে চোখে দেখা না গেলেও নির্দিষ্ট টুলের মাধ্যমে শনাক্ত করা সম্ভব। উক্ত ছবিটি সিন্থআইডি প্রযুক্তির সাহায্যে বিশ্লেষণ করে দেখা যায়, ছবিটির কিছু অংশ গুগল এআই ব্যবহার করে তৈরি বা পরিবর্তন করা হয়েছে। ছবিটি এআই দ্বারা সম্পাদিত কিনা তা আরও নিশ্চিত হওয়ার জন্য ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল Hive Moderation-এ বিশ্লেষণ করা হয়। এতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। এছাড়াও বিশ্লেষণে এটি তৈরিতে গুগলের Gemini 3 এআই মডেল ব্যবহারের জোরালো ইঙ্গিত পাওয়া গেছে। এছাড়াও, রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আলোচিত ছবিগুলোর কোনো নির্ভরযোগ্য বা স্বীকৃত উৎসে উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং, প্রচারিত তারেক রহমান, জাইমা রহমান এবং ফাতেমার পহেলা বৈশাখে মাছ-ভাত খাওয়ার দৃশ্যটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তথ্যসূত্র SynthID - Hive Moderation: Hive Detect AI -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software