About: http://data.cimple.eu/claim-review/744c16ab561fad28916bb9936977d84bf6e01b118ba450d92311f3fd     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Authors Claim: ভারতে রমরমিয়ে কাজ করছে “মুসলিম ডক্টর অ্যাসোসিয়েশন” নামে একটি সংগঠন। Fact: মুসলিম ডক্টর্স অ্যাসোসিয়েশনের সঙ্গে ভারতের কোনও যোগাযোগ নেই। সংস্থাটি ব্রিটেনে কাজ করে। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে অনেকেই দাবি করেছে যে, “মুসলিম ডক্টর অ্যাসোসিয়েশন” নামে একটি সংগঠন ভারতে কাজ করছে। ওই অংশের আশঙ্কা, ধীরে ধীরে ইসলাম রাষ্ট্রের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারত। ছবিটি পোস্ট করে ফেসবুকে লেখা হয়েছে, “ধীরে ধীরে অক্টোপাসের শুঁড়ের বাঁধনে বাঁধা পড়তে চলেছি আমরা । ডক্টর, কিন্তু “মুসলিম ডক্টর অ্যাসোসিয়েশন”। আগামী দিনে ভারতবর্ষের গতিপ্রকৃতি কোন দিকে যাচ্ছে এখনো যাঁরা বুঝতে পারছেন না, তাদের জন্য আগামী দিনে দুটো উপায় – এক ইসলাম গ্রহণ করা অথবা এখান থেকে পালিয়ে যাওয়া। তৃণমূল তোলা তুলুক, পশ্চিমবঙ্গের বিজেপির সংস্কারিত নেতারা নির্বাচনে আসা টাকা পকেটে ভরুক, কমিউনিস্টরা মুসলমানদের পা চাটুক, এক হিন্দু আরেক হিন্দুকে গালাগালি করুক, এক বড় হিন্দু সংগঠন আর ছোট হিন্দু সংগঠনকে পা টেনে ধরে রাখুক ; পশ্চিমবঙ্গের হিন্দুদের সামনের অন্ধকার ভবিষ্যৎ কে দূর করার জন্য রাজনীতি , সামাজিক সংগঠনকে রাজনীতির মাঠে ভূমিকা পালন করতে হবে।” (পোস্টের বানান অপরিবর্তিত) Fact Check/ Verification তদন্তে শুরুতে ইন্টারনেট সার্চ করে আমরা মুসলিম ডক্টর্স অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইটটি খুঁজে বের করি। এরপর সেখান থেকেই জানা যায় যে, ২০০৪ সালে ব্রিটেনের লুটন শহরে একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এটি কাজ করতে শুরু করেছিল। আজও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়েই তাঁরা কাজ করছেন। কম খরচে বা বিনামূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রাথমিক শিক্ষা প্রদান ইত্যাদি, তাঁদের কাজের মধ্যেই পড়ে। তবে লুটন শহরের বাইরে সংস্থাটির কোনও শাখা রয়েছে বলে, তেমন কোনও তথ্য ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি। এরপ আরও খোঁজ করলে ভাইরাল ছবিটি সংস্থার ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়। যেটা তাঁরা ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর পোসল্ট করেছিলেন এবং ক্যাপশনে লেখা ছিল, “Thank you for everyone who attended our first Midlands event in Birmingham. It was a great social and opportunity to network. We look forward to seeing you at our next gathering- the annual dinner. Further details will follow.” এর থেকেই স্পষ্ট যে বার্মিংহামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। Conclusion সুতরাং এর থেকেই বোঝা যাচ্ছে যে, মুসলিম ডক্টর্স অ্যাসোসিয়েশনের সঙ্গে ভারতের কোনও যোগাযোগ নেই। সংস্থাটি ব্রিটেনে কাজ করে। Result: Missing Context Sources Official website of Muslim Doctors Association Official Facebook page of Muslim Doctors Association
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software