About: http://data.cimple.eu/claim-review/757e8013ab4f7baa8f72369734ad90d2be91c9ae711c40f01e8c786f     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদের ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘দুইটা ব্যাংক খুলেন একটার নাম দেন বিএনপি ব্যাংক আরেকটার নাম দেন জামায়াতের ব্যাংক এবং একমাস পর দুইটার আমানতের পরিমাণ জনসম্মুখে প্রকাশ করেন, তারপর বুঝবো এই দেশের মানুষ কার কাছে তার আমানত রাখতে সুরক্ষিত মনে করে।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে। ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে। টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ব্যাংকিং খাত প্রসঙ্গে বিএনপি-জামায়াতকে জড়িয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, বক্তব্যের উৎস বা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। পোস্টগুলোতে কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি। অনুসন্ধানের অংশ হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার ও ফেসবুক পেজে প্রচারিত তথ্য পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি। সাধারণত দেশের শীর্ষ পর্যায়ের কোনো ব্যক্তি, বিশেষ করে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বা রাজনৈতিক ইস্যুতে আলোচিত কোনো মন্তব্য করলে সেটি গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিএনপি ও জামায়াতে নামে ব্যাংক খোলা সম্পর্কে এমন মন্তব্য করার তথ্য বিশ্বস্ত কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি। উল্লেখ্য, জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে সরকার-বিরোধী দলের সদস্যরা পাল্টাপাল্টি অভিযোগ ও বিতর্কে জড়ালেও স্পিকারকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। সুতরাং, ব্যাংকিং খাতের অস্থিরতা প্রসঙ্গে বিএনপি-জামায়াতকে জড়িয়ে হাফিজ উদ্দিন আহমদের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট। তথ্যসূত্র মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম: Facebook Page -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 7 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software