About: http://data.cimple.eu/claim-review/78e5fc388549a3203e39bc46026e0976b161b8c70be1c747b4473aa7     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে মূলধারার গণমাধ্যম এনটিভির এক সংবাদ পাঠিকার একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘আগামী তিনদিন ছুটি ঘোষণা’। ভিডিওতে ওই সংবাদ পাঠিকাকে বলতে শোনা যায়, ‘এইমাত্র পাওয়া খবরে জানা গেছে আগামীকাল থেকে তিন দিন দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোম, মঙ্গল এবং বুধবার এই সাধারণ ছুটির কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।’ এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি প্রায় ৫ লক্ষ বার দেখা হয়েছে এবং ৭ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আগামীকাল থেকে তিনদিনের সাধারণ ছুটি’ ঘোষণার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের আগস্টে তৎকালীন সরকারের জারিকৃত একটি পুরোনো ছুটির সংবাদের অডিও সাম্প্রতিক সময়ের ভিন্ন এক সংবাদ ভিডিওতে সংযুক্ত করে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে সাম্প্রতিক সময়ে দেশে সাধারণ ছুটি ঘোষণা সংক্রান্ত এরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘এনটিভি’র ইউটিউব চ্যানেলে ‘সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে’ শিরোনামে গত ১৮ জুনে প্রচারিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়। আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমানের ছবিরও সংযুক্তি পাওয়া যায়। এ বিষয়ে এনটিভির মূল প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর ড. আতিউর রহমান সহ দেশী-বিদেশী ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে। সিআইডির দেয়া প্রায় ১০ হাজার পৃষ্ঠার এই খসড়া অভিযোগপত্রটি চূড়ান্ত আইনি পরামর্শের জন্য এরই মধ্যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।’ তবে উক্ত প্রতিবেদনে তিনদিন ছুটির বিষয়ে কোনো উল্লেখ পাওয়া যায়নি। অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে ভিন্ন অডিও সংযুক্ত করা হয়েছে। পরবর্তীতে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে সংযুক্ত অডিওর বিষয়ে অনুসন্ধানে এনটিভি’র ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৪ আগস্টে প্রচারিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, ‘এইমাত্র পাওয়া খবরে জানা গেছে আগামীকাল থেকে তিন দিন দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোম, মঙ্গল এবং বুধবার এই সাধারণ ছুটির কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।’ অর্থাৎ, পুরোনো এই সংবাদের অডিও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে সংযুক্ত করে প্রচার করা হয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে ২০২৪ সালের জুলাই মাসে কয়েক দিন ছুটি এবং আরও কয়েক দিন সীমিত সময় অফিস চলার পর সেসময় ৫ আগস্ট সোমবার থেকে আবারও তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। ঘোষণাটি ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়েছিল। সুতরাং, ‘আগামীকাল থেকে তিনদিনের সাধারণ ছুটি’ শীর্ষক ভুয়া দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software