About: http://data.cimple.eu/claim-review/7a5330d25ad8242aba241cf70df578ae7d8e3cea348b2cb0ab4234b3     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, ঢাবি শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামী) ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘ছাত্রদলের নোংরা রাজনীতির কারণে মনে হয় না তারেক রহমান দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন। তাই আমার মতে, তাঁর এখনই পদত্যাগ করে দায়িত্ব জামাতের কাছে হস্তান্তর করা উচিত।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান ও জামায়াতকে জড়িয়ে আলোচিত মন্তব্য করেননি শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে ‘প্রতিদিনের কণ্ঠস্বর’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে আলোচিত ফটোকার্ডটি পাওয়া যায়। অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে বিভিন্ন তথ্য গণমাধ্যমের ফটোকার্ডের আদলে সংবাদ হিসেবে প্রকাশ করা হয়। তাদের একটি ওয়েবসাইটও রয়েছে। তবে প্রকাশিত তথ্যগুলোর পক্ষে নির্ভরযোগ্য বা বিশ্বস্ত সূত্রের উল্লেখ পাওয়া যায়নি এবং সেগুলোর গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ। অনুসন্ধানের অংশ হিসেবে মোনামীর সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার ও ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত তথ্য পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি। সাধারণত জনপরিচিত কোনো ব্যক্তি, বিশেষ করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে আলোচিত কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু মোনামী তারেক রহমান ও জামায়াতকে নিয়ে এমন কোনো মন্তব্য করেছেন বলে বিশ্বস্ত কোনো সংবাদমাধ্যমে তথ্য পাওয়া যায়নি। সুতরাং, ছাত্রদলকে জড়িয়ে শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামী) নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট। তথ্যসূত্র Shehreen Amin Bhuiyan: Facebook Account - Rumor Scanner’s analysis -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 7 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software