| schema:text
| - সম্প্রতি, আবু সাঈদের কবর জেয়ারত শেষে ‘কাঁন্দেন না চাচা, আবু সাঈদ এখন ৭২ হুর নিয়ে খেলা করছে’ শীর্ষক জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মন্তব্য দাবিতে সংবাদমাধ্যমে কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখ এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘কাঁন্দেন না চাচা, আবু সাঈদ এখন ৭২ হুর নিয়ে খেলা করছে’ শীর্ষক কোনো মন্তব্য বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান করেননি এবং উক্ত শিরোনামে কালের কণ্ঠও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, শফিকুর রহমানকে নিয়ে প্রকাশিত কালের কণ্ঠের ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ ২৪ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে। এর সূত্রে কালের কণ্ঠের ফেসবুক পেজে ২৪ জানুয়ারি শফিকুর রহমানের বক্তব্যে সংবলিত ‘এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব : জামায়াত আমির’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘কাঁন্দেন না চাচা, আবু সাঈদ এখন ৭২ হুর নিয়ে খেলা করছে’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব : জামায়াত আমির’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা বিশেষ করে যুবকদের কথা দিয়েছি, আল্লাহ আমাদের তৌফিক দিলে তোমাদেরই প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ে তুলব। এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা তোমাদের হাতে তুলে দেব এবং আমরা পেছন থেকে তোমাদের শক্তি, সাহস, সমর্থন ও ভালোবাসা দিয়ে যাব। ইনশাআল্লাহ তোমরা তৈরি হও।
গত ২৪ জানুয়ারি রংপুরের পীরগঞ্জে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেন, ‘যুবকদের ভোট নিয়ে যেন কেউ কোনো ধরনের হেলাফেলা করতে না পারে—এ জন্য তোমাদের ওই জুলাইযোদ্ধা হয়ে আরেকবার লড়তে হবে। জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে।’
তবে এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ‘কাঁন্দেন না চাচা, আবু সাঈদ এখন ৭২ হুর নিয়ে খেলা করছে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
Rumor Scanner’s analysis
-
Kaler Kantho: Facebook Post
-
Kaler Kantho: Website
-
Kaler Kantho: এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব : জামায়াত আমির
-
|