About: http://data.cimple.eu/claim-review/7e613b2a6012bb8a3795325625230cc3f2b2413cc7a6840f04551abe     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check সম্প্রতি কিছু অনলাইন মিডিয়ার ফেসবুক পেজ থেকে ভিডিওর মাধ্যমের দাবি করা হয়েছে বাজারে বিক্রি হচ্ছে প্লাস্টিকের তৈরী নকল ডিম, সেই ডিম নাকি এমনই দেখতে যার সাথে আসল ডিমের পার্থক্য নেই বললেই চলে। খালি চোখে বোঝা দায় কোনটি আসল আর কোনটি নকল ডিম। ভিডিওতে আরো বলা হয়েছে গ্রাহকদের বোকা বানানোর উদ্দেশ্যেই এই ডিম বাজারে বিক্রি করছে দোকানদারেরা। আরো দাবি করা হয়েছে এই ডিম প্রস্তুত করছে ভারতের প্রতিবেশী দেশ চীন। প্রযুক্তিতে উন্নত এই দেশ এখন মানব দেহের স্বাভাবিক সঞ্চালন প্রক্রিয়াকেও নষ্ট করতে চাইছে। প্লাস্টিকের তৈরী নকল ডিম খেলে নাকি মানুষের লিভারের কাজকর্ম বিঘ্নিত হবে। বাজারে বিক্রি হচ্ছে প্লাস্টিকের তৈরী নকল ডিম এই দাবিটির সত্যতা জানার জন্য গুগলে কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা The Hindu ২০১৭ সালের একটি রিপোর্ট পাই। এই রিপোর্টে বলা হয়েছে FSSAI বাজারে এই নকল ডিমের দাবিটি ছড়ানোর পর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ডিম জোগাড় করেছে এবং সেগুলোকে পরীক্ষার জন্য মাদুরাইতে পাঠিয়েছে। পরে জানা গিয়েছে আসল ডিমের মধ্যে যে যে পুষ্টিকর গুন্ থাকে যেমন প্রোটিন, কোলেস্টরল, সোডিয়াম, ফ্যাট এই সবই পরীক্ষা করা পাওয়া গিয়েছে। এমনকি ডিমের খোলাটিকেও পরীক্ষা করে দেখা গিয়েছে সেটির মধ্যেও কোনো বিধর্মী পদার্থ নেই। মিডিয়া রিপোর্ট ছাড়াও আমরা FSSAI এর ২০১৮ সালের ১৪ই অগাস্টের একটি বিজ্ঞপ্তি পাই। এখানে প্লাস্টিকের ডিম বা নকল ডিমের দাবীটিকে স্রেফ ভ্রান্ত ধারণা বলা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে সম্প্রতি প্লাস্টিকের ডিম বা নকল ডিমের একটি ধারণা জন্মেছে, যেটি সম্পূর্ণ ভুল। ডিমকে সঠিক ভাবে চেনার পদ্ধতি হলো ডিমটি কত দিনের, খুব বাসি কিনা, বা দোকানি ডিমগুলোকে কিভাবে তার দোকানে রাখছে। বেশি দিনের ডিম খাওয়া শরীরের পক্ষে উচিত নয় এবং সেটিকে সঠিক ভাবে খাওয়ার পরামর্শই দিয়েছে FSSAI. মূলত ভারতীয় সমাজের প্রতি স্তরের মানুষের ঘরেই সস্তায় পুষ্টিকর খাবার রূপে ডিম খাওয়া হয়। সেই ডিমের মধ্যে রয়েছে প্লাস্টিক – এটি যথেষ্ট চিন্তাদায়ক বিষয়। ক্রেতা যাতে বিভ্রান্ত না হয় FSSAI তাই পরীক্ষামূলক ব্যবস্থার দ্বারা যাচাই করেছে প্লাস্টিক ডিমের সত্যতা। অন্যদিকে ভিডিওতে আমার বেশকিছু ডিমের মতো দেখতে থকথকে বস্তু দেখি। Google এ খোঁজার পর আমরা Amazon, Flipkart এর ওয়েবসাইটে বেশকিছু নকল বা রবারের ডিম পাই যেগুলো মূলত বাচ্চাদের খেলার জন্য কেনা হয়ে থাকে। ভাইরাল ভিডিওতে দেখি এই ধরণের খেলনার বেশকিছু ছবি তুলে ধরে তাকে নকল ডিমের তকমা দেওয়া হয়েছে, যেগুলো সম্পূর্ণ ভুল। যদিও আমরা সম্পূর্নই ভিডিওটি কথা থেকে নেওয়া হয়েছে তা যাচাই করিনি। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বাজারে বিক্রি হচ্ছে প্লাস্টিকের তৈরী নকল ডিম এই দাবিটি ভুল। অনেক আগেই FSSAI বাজারে বিক্রিত ডিমের পরীক্ষা করে জানিয়েছে এই ধরণের ডিম ভারতের মার্কেটে এখনও পাওয়া যায়নি। Our Sources FSSAI notice published on 14th Aug 2018 The Hindu report published on 19th April 2017 Flipkart সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন। Tanujit Das February 1, 2025 Tanujit Das January 30, 2025 Tanujit Das January 29, 2025
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software