About: http://data.cimple.eu/claim-review/7f7a06b8a5c3355d23744667ba87b4e0753613e2c3af9b296cffcf67     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গত ০৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই-আগস্টের আন্দোলন এবং পরবর্তী সংঘাত ও সংঘর্ষের ঘটনাপ্রবাহে দেশে ইন্টারনেট বন্ধ থাকার বিষয় নিয়ে আলোচনায় ছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গত ১৫ আগস্ট নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় সাবেক এই প্রতিমন্ত্রীকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। তবে এর পূর্বে পলকের সাথে এক নারীর ‘আপত্তিকর দৃশ্য’ দাবিতে একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি জুনাইদ আহমেদ পলকের নয়, বরং অন্য এক যুগলের। ছবিটির বিষয়ে অনুসন্ধানে বিভিন্ন পর্নোগ্রাফিক ওয়েবসাইটে অন্তত ২০২২ সাল থেকে একই ছবির অস্তিত্ব পাওয়া যায়। উল্লিখিত ওয়েবসাইটগুলোতে আলোচ্য ছবিটির পাশাপাশি এই যুগলের আরও অসংখ্য ছবিও দেখা যায়। অন্যান্য ছবিতে দাবি করা ব্যক্তির স্পষ্ট চেহারা দেখে নিশ্চিত হওয়া যায় যে, ছবির এই ব্যক্তি জুনাইদ আহমেদ পলক নন। উল্লেখ্য, পর্নোগ্রাফিক ওয়েবসাইটগুলোর নেতিবাচক ও আপত্তিকর কনটেন্টের কারণে প্রতিবেদনে এসব সূত্রের হাইপারলিংক করা থেকে সচেতনভাবে বিরত থেকেছে রিউমর স্ক্যানার। সুতরাং, অন্য এক যুগলের ছবি জুনাইদ আহমেদ পলকের সাথে এক নারীর ‘আপত্তিকর দৃশ্য’ হিসেবে প্রচারিত হচ্ছে; যা মিথ্যা। তথ্যসূত্র - Main Source: Hidden (adult purpose)
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software