About: http://data.cimple.eu/claim-review/82803d31dc746fa92a7d51c12d22ebe8c3e1774f02ebbb0fbff3a052     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে বেশ ক’দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এর প্রেক্ষিতে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সংঘর্ষে একাধিক ব্যক্তি ইতোমধ্যে নিহত হয়েছেন। এরই প্রেক্ষিতে আজ (১৮ ডিসেম্বর) অন্তত দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অগ্নিকাণ্ডের দৃশ্য প্রচার করে দাবি করা হয়েছে, দৃশ্যটি টঙ্গীর ইজতেমা মাঠের পাশে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। একই দাবিটি চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন। দেখুন এখানে (আর্কাইভ)। একই দাবিতে অনলাইন এক্টিভিস্ট নিঝুম মজুমদারও তার ফেসবুক পেজ থেকে পোস্ট করেছেন। দেখুন এখানে (আর্কাইভ)। উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। উক্ত দাবিতে এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দৃশ্যটি টঙ্গীতে ইজতেমা মাঠের পাশে বাড়িঘরে অগ্নিসংযোগের দৃশ্যের নয় বরং, গত জুন মাসে রোহিঙ্গা ক্যাম্পের আগুনের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে এমডি রাব্বি খান নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে “আমাদের রাজশাহী” নামের একটি ফেসবুক গ্রুপে “কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ আগুন” শীর্ষক ক্যাপশনে চলতি বছরের গত ০২ জুলাইয়ে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়, যা নিশ্চিত করে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এছাড়া, মূলধারার গণমাধ্যম একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে “রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আ/গু/ন; পুড়ে ছাই দুই শতাধিক ঘর” শীর্ষক শিরোনামে চলতি বছরের গত ০১ জুন প্রচারিত একটি ভিডিও সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। সংবাদ প্রতিবেদনটিতে উক্ত আগুনের দৃশ্য দাবিতে প্রচারিত দৃশ্যের সাথেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির আগুনের দৃশ্য ও পারিপার্শ্বিক অবস্থার সাদৃশ্য পাওয়া যায়। তাছাড়া, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের আগুনের দৃশ্য দাবিতে এমডি ইউ সুফ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে চলতি বছরের গত ০২ জুনেও একটি ভিডিও প্রচার হতে দেখা যায়, যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়। পরবর্তী অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম প্রথম আলোয় গত ০১ জুন প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন থেকেও সেদিন কক্সবাজারের এক রোহিঙ্গা আশ্রয়শিবিরে আগুন লাগার বিষয়ে নিশ্চিত হওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা আশ্রয়শিবিরে (ক্যাম্প-১৩) আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (০১ জুন) বেলা একটার দিকে আশ্রয়শিবিরের ডি-৩ ব্লকের কাঁঠালতলী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া, ভাইরাল এই ভিডিওতে যে অডিওটি ব্যবহার করা হয়েছে তার সাথে রোহিঙ্গা ক্যাম্পের আগুন লাগার ঘটনার কোনো সম্পর্ক পায়নি রিউমর স্ক্যানার। প্রযুক্তির সাহায্যে ভিন্ন ঘটনার অডিও আলোচিত এই ভিডিওতে জুড়ে দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হয়। উল্লেখ্য যে, গতকাল (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় বসতবাড়িতে আগুন লেগে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আগুনে ওই বসতবাড়ির সাতটি টিনশেড কক্ষ পুড়ে গেছে। এদিকে গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটলেও উক্ত স্থানে কোনো অগ্নিকাণ্ডের খবর মেলেনি। সুতরাং, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের আগুনের ঘটনার পুরোনো দৃশ্যকে টঙ্গীতে ইজতেমা মাঠের পাশে বাড়িঘরে অগ্নিসংযোগের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। তথ্যসূত্র - Md Rabby Khan – Facebook Post - Ekattor TV – রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আ/গু/ন; পুড়ে ছাই দুই শতাধিক ঘর - Prothom Alo – উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবার আগুন, দুই শতাধিক ঘর পুড়ে ছাই
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software