About: http://data.cimple.eu/claim-review/83d4e79fe02f8badea3dcebbdd1b495d5daffd632637fc2b8658300d     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, ‘ভারতে শেখ হাসিনার ইন্টারভিউ নিতেছে, হাসিনা চলে আসবে’ শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি প্রায় ৩৪ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় ৫৩ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটি শেয়ার করা হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার বার। ভিডিওটিতে প্রায় ৪ হাজার বার মন্তব্য করা হয়েছে। ভিডিওটির মন্তব্যঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা যায়। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে বসে দেশে ফেরার বিষয়ে সাম্প্রতিক কোনো গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের ভিডিও নয়। বরং, ২০০৭ সালে লন্ডনে বসে দেওয়া একটি ভিন্ন সাক্ষাৎকারের ভিডিও এই দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। উক্ত ভিডিওতে প্রশ্নকর্তা শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন, “অন্যায়ভাবে দেশে যাওয়ার পরে গ্রেফতার করা হয়, জনগণের উদ্দেশ্যে আপনার মেসেজ কী?” জবাবে শেখ হাসিনা বলেন, “জনগণের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমি জনগণের সাথে রাজনীতি করি, আমি জনগণের কল্যাণে রাজনীতি করি, জনগণের জন্য আমি যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। আমি জনগণের কাছেই বিচার চাইবো।” আলোচিত ভিডিওটি অনুসন্ধানে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে Immigrant Channel নামের একটি ইউটিউব চ্যানেলে ২০০৭ সালের ১৬ মে ‘Sheikh Hasina made exclusive comments in London before her arrest’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়। ভিডিওটির ১ মিনিট ৩৫ সেকেন্ড থেকে ১ মিনিট ৪৮ সেকেন্ড অংশের সাথে আলোচিত ভিডিওটির শেখ হাসিনার পোশাক ও অডিও অংশের হুবহু মিল পাওয়া যায়। ভিডিওটি থেকে জানা যায়, ০১ মে ২০০৭ সালে লন্ডন স্কুল পব ইকোনোমিকস এর বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনার বক্তব্যের ভিডিও এটি। এছাড়াও, অনুসন্ধানে Tanvir Ahmed নামের অপর একটি ইউটিউব চ্যানেলেও ২০০৭ সালের ১৭ জুলাই ‘একজন কাউন্সিলরও যদি না যায়, পদত্যাগ করব- শেখ হাসিনা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত শেখ হাসিনার ওইদিনের সাক্ষাৎকারের ভিডিও খুঁজে পাওয়া যায়। অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে শেখ হাসিনার ভারতে বসে সাক্ষাৎকার দেওয়া কিংবা বাংলাদেশে ফেরার ঘোষণার কোনো সম্পর্ক নেই। পাশাপাশি, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে গত ০৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগের পর থেকে এখন পর্যন্ত কোনো দেশি বা বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার দেওয়ার কোনো ভিডিও বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। সুতরাং, ২০০৭ সালে লন্ডনে বসে গণমাধ্যমে শেখ হাসিনার দেওয়া ভিন্ন একটি সাক্ষাৎকারের ভিডিওকে সম্প্রতি ভারতে বসে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার সাক্ষাৎকারের ভিডিও দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। তথ্যসূত্র - Immigrant Channel: Sheikh Hasina made exclusive comments in London before her arrest - Tanvir Ahmed: একজন কাউন্সিলরও যদি না যায়, পদত্যাগ করব- শেখ হাসিনা - Rumor Scanner’s Own Analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software