About: http://data.cimple.eu/claim-review/852b84834efa791c957641f53ceae45feaebc2fffc9fb4b5acec3c90     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংযুক্ত করে ‘অনেকে আমাকে দূর্ণীতিবাজ খাম্ভা চোর মন্ত্রী বলে তাতে আমি লজ্জাবোধ করিনা’ শীর্ষক দাবিতে সংবাদমাধ্যম বাংলাদেশ টাইমসের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘অনেকে আমাকে দূর্ণীতিবাজ খাম্ভা চোর মন্ত্রী বলে তাতে আমি লজ্জাবোধ করিনা’ শীর্ষক মন্তব্য করেননি তারেক রহমান এবং এরূপ দাবিতে বাংলাদেশ টাইমসও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, বাংলাদেশ টাইমসের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম বাংলাদেশ টাইমসের লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘১৭ মার্চ, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ১৭ মার্চ কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। তবে, বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজে গত ১৭ মার্চ তারেক রহমানের ছবি সংযুক্ত ‘ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। বাংলাদেশ টাইমসের মূল ফটোকার্ডটিতে ‘ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘অনেকে আমাকে দূর্ণীতিবাজ খাম্ভা চোর মন্ত্রী বলে তাতে আমি লজ্জাবোধ করিনা’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। অর্থাৎ, বাংলাদেশ টাইমসের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। সুতরাং, তারেক রহমান ‘অনেকে আমাকে দূর্ণীতিবাজ খাম্ভা চোর মন্ত্রী বলে তাতে আমি লজ্জাবোধ করিনা’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে বাংলাদেশ টাইমসের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত। তথ্যসূত্র Rumor Scanner’s analysis - Bangladesh Times- Facebook Post -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software