About: http://data.cimple.eu/claim-review/85a290af348160e09524018c6628dc726a84b6669a9266a975c6e5b7     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন চ্যানেল আইয়ের ‘টু দ্য পয়েন্ট’ টক-শোতে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক মেজাজ হারিয়ে উপস্থাপিকা দীপ্তির চৌধুরীর ওপর ক্ষিপ্ত হন। পুরো অনুষ্ঠানে তিনি বেশ কয়েকবার দীপ্তির ওপর ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন। স্টুডিও ছাড়ার আগেও তিনি দীপ্তিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। সেসময় দীপ্তি নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বলে দাবি করেন। সেই ঘটনায় টক-শো সেটে ধারণকৃত একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ভাইরাল হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে মানিকের ওই আচরণ এবং দীপ্তির দাবি নিয়ে ইন্টারনেটে নানান তর্ক-বিতর্ক চলে, প্রচারিত হয় বিভিন্ন তথ্য। এরই ধারাবাহিকতায়, ‘মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য প্রসঙ্গে দীপ্তি চৌধুরী’ আমার নানীর ফুফাতো বোনের স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন’ শীর্ষক শিরোনামে জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়েছে৷ উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷ ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,‘মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য প্রসঙ্গে দীপ্তি চৌধুরী’ আমার নানীর ফুফাতো বোনের স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন’ শীর্ষক শিরোনামে দ্য ডেইলি স্টার কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দ্য ডেইলি স্টারের প্রচলিত ফটোকার্ডের আদলে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে৷ অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দ্য ডেইলি স্টারের লোগো দেখতে পাওয়া যায়। তবে, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে দ্য ডেইলি স্টারের প্রচলিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়৷ পরবর্তীতে, গণমাধ্যমটির ফেসবুক পেজ যাচাই করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে দ্য ডেইলি স্টারের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। দীপ্তি চৌধুরীর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল যাচাই করে আলোচিত বক্তব্যের বিষয়ে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি৷ সুতরাং, দীপ্তি চৌধুরীর বক্তব্য দাবি করে দ্য ডেইলি স্টার এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট৷ তথ্যসূত্র - The Daily Star – Facebook Page - The Daily Star – Website - The Daily Star – YouTube - Dipty Chowdhury – Facebook Profile - Rumor Scanner’s Own Analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software