About: http://data.cimple.eu/claim-review/85ae089850bbb608dc615e48a4616c10f2153b98f8b30fde1133ab43     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, যশোরে ঈদের দিন বাড়িতে আসায় ছাত্রলীগ নেতাকে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করলো বিএনপির সন্ত্রাসীরা- দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি এমন কোনো ঘটনার নয়, এমনকি প্রচারিত ভিডিওটি যশোরেরই নয়। প্রকৃতপক্ষে, গত বছরের অক্টোবর মাসে কুমিল্লার চৌদ্দগ্রামে চুরির অভিযোগ তুলে নুরুল আলম নামের এক যুবককে গাছে বেঁধে মারধর করা হয়। সেই ঘটনার ভিডিও এটি। অনুসন্ধানে মো. মাহমুদুল নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত বছরের ০৯ অক্টোবর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। পোস্টের ক্যাপশনে দাবি করা হয়েছে, কুমিল্লায় পূর্ব শত্রুতার জেরে মুরগী চুরির অভিযোগে গাছে বেঁধে অমানবিক নির্যাতনের দৃশ্য এটি। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে প্রথম আলোর ওয়েবসাইটে গত বছরের ০৫ অক্টোবর “চৌদ্দগ্রামে চুরির অপবাদে যুবককে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ০৪ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের যুবক নুরুল আলম (২২) বাড়ির পাশের খাল ও উন্মুক্ত জলাশয়ে টেঁটা দিয়ে মাছ ধরতে গেলে তাঁকে স্বপন মিয়া ও সোহেল মিয়া জোর করে ধরে এক ব্যক্তির বাড়িতে নিয়ে যান। ওই বাড়িতে স্বপন ও সোহেল আমগাছের সঙ্গে বেঁধে নুরুল আলমকে পেটাতে থাকেন। সেই ঘটনার ভিডিও এটি। একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিল ইত্তেফাকও। সুতরাং, গত বছরের অক্টোবর মাসে কুমিল্লার চৌদ্দগ্রামে ভিন্ন ঘটনার ভিডিওকে সম্প্রতি যশোরে বিএনপি কর্তৃক ছাত্রলীগের নেতাকে নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। তথ্যসূত্র Md. Mahamud- Facebook Post - Prothom Alo- চৌদ্দগ্রামে চুরির অপবাদে যুবককে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল - Ittefaq- চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 21 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software