About: http://data.cimple.eu/claim-review/8638e0ad29bc6e63d1bd4f8f2f7f2cddd8e52b8e1d7b01f3815dc78e     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে অকটেন ও পেট্রোলের মজুত দ্রুত কমে আসায় নতুন করে সংকটের শঙ্কা দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে পাবনায় তেল না পেয়ে পাম্পে আগুন দিয়েছে জনগণ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে পাবনায় তেল না পেয়ে পাম্পে আগুন দেওয়ার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ১০ জানুয়ারি পাবনা শহরের রাধানগর এলাকায় ফরিদ ফিলিং স্টেশনে জ্বালানীবাহী লরি থেকে তেল খালাসের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। উক্ত ঘটনার ভিডিওকে সাম্প্রতিক সময়ে ভিন্ন দাবিতে প্রচার হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধানে Channel S News নামের একটি সংবাদ ভিত্তিক ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১১ জানুয়ারি প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। ভিডিওর বর্ণনা অংশ ও সাংবাদিকের তথ্যমতে, ২০২৪ সালের ১০ জানুয়ারি পাবনা শহরের রাধানগর এলাকায় একটি পেট্রোল পাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ১০ জানুয়ারি সন্ধ্যার দিকে আগুনের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও র্যাব জানায়, সন্ধ্যার দিকে জ্বালানীবাহী একটি লরি এসে ফরিদ ফিলিং স্টেশনে তেল খালাস করছিল। এ সময় তেলের পাইপ লাইনের মুখ খোলার সাথে সাথে হঠাৎ করেই আগুন ধরে যায়। এক পর্যায়ে লরির হেলপার পেট্রোল পাম্প থেকে গাড়ি চালিয়ে সড়কের উপর রেখে দ্রুত নেমে যায়। ততক্ষণে পেট্রোল পাম্পের ভেতরে ও লরিতে আগুন ধরে যায়। এ সময় কয়েকটি বিকট শব্দ পাওয়া যায়। খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে যমুনা টিভির ওয়েবসাইটে “পাবনায় পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন; এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ১০ জানুয়ারি পাবনা শহরের রাধানগর এলাকায় ফরিদ ফিলিং স্টেশনে জ্বালানীবাহি লরি থেকে তেল খালাসের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, সিগারেটের আগুন থেকে উক্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত। একই তথ্যে সে সময় সংবাদ প্রকাশ করেছিল ইনডিপেনডেন্ট টিভি, এনটিভি, আমাদের সময়সহ একাধিক গণমাধ্যম। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সাম্প্রতিক সময়ে তেল না পেয়ে পাবনার কোনো পাম্পে আগুন দেওয়ার তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি মাসে যখন পাবনার ফরিদ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তখন জ্বালানী সংকটের কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। চলমান জ্বালানী সংকট চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান-ঈসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সংঘাত শুরুর পর থেকেই সারাবিশ্বে দেখা দিয়েছে। সুতরাং, ২০২৪ সালে পাবনার ফরিদ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনাকে সম্প্রতি তেল না পেয়ে পাম্পে আগুন দেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা। তথ্যসূত্র Channel S News- পেট্রোল পাম্পে আগুন; এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software