About: http://data.cimple.eu/claim-review/8861c6888c345e775feab1c6055187a37b68eb8ff16a9ac1855967a5     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশেষ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করা হয়েছে। ছবিটিতে এ-সংক্রান্ত একটি ব্যানার এবং তার সামনে সেনাসদস্য ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজাকে দোয়ারত অবস্থায় দেখা যায়। ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জামায়াতে ইসলামী কর্তৃক এমন আয়োজন করলে এবং সেখানে আমির হামজা উপস্থিত হলে তা গণমাধ্যমে সংবাদ হওয়াটা স্বাভাবিক। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত ছবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজেও এমন কোনো তথ্য গণমাধ্যমে পাওয়া যায়নি। পরবর্তীতে, প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করে এতে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম জেমিনির লোগো দেখা যায়। এছাড়া, একাধিক এআই ডিটেক্টর দিয়েও যাচাই করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি ছবি। অর্থাৎ, প্রচারিত ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়। সুতরাং, শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল আয়োজন এবং সেখানে আমির হামজার উপস্থিতির দাবিতে প্রচারিত ছবিটি এআই-তৈরি। তথ্যসূত্র Amir Hamza- Facebook Page - Ai Analysis -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software