About: http://data.cimple.eu/claim-review/8bf3e36ce676b2df1ad6a81ab2ce6a598f34f7ed8ba453ab558627bb     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check ফেসবুকে ভাইরাল দাবি হরিয়ানার নিক্কি যাদব খুনের পেছনে মূল কারণ লাভ-জিহাদ। ভাইরাল পোস্টে নিক্কি ও তার বন্ধু সাহিলের ছবি দিয়ে বলা হয়েছে “নিক্কিকে খুন করার পর বাড়ির পছন্দের মেয়ের সাথে বিয়ের পিঁড়িতে বসে সাহিল, তার আগে বান্ধবীর দেহ কেটে ফ্রিজে রেখে যায়। লাভ জিহাদ একটি সর্বনাশা ফাঁদ।” হরিয়ানার বাসিন্দা ও বছর ২৩শের নিক্কি যাদব খুনের পেছনে মূল কারণ লাভ-জিহাদ দাবিটি সঠিক নয়। এই ঘটনার বিষয়ে অনুসন্ধানের সময় আমরা যে সমস্ত মিডিয়া রিপোর্ট পাই সেখানে মৃত ও হত্যাকারীর নাম নিক্কি যাদব ও সাহিল গেহলত বলা হয়েছে। বছর ২৩শের নিক্কি ও ২৪শের সাহিলের পরিচয় একটি কোচিং সেন্টারে যেখানে দুজনে যেত ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে। দিল্লীর বাবা হারদাস নগরের মিত্রগ্রামের বাসিন্দা সাহিল ও নিক্কির মধ্যে সম্পর্ক গভীর গড়ে ওঠার পর গ্রেটার নয়ডার একটি বাড়িতে তারা একসাথে থাকতে শুরু করে। লকডাউনের সময় তারা নিজেদের বাড়িতে ফিরে গেলেও পরে আবার এক সাথে থাকতে শুরু করে। এর মাঝে সাহিলকে তার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। ৯ই ফেব্রুয়ারি নিক্কি সাহিলের সাথে দেখা করতে আসলে তাদের মাঝে বিবাদ শুরু হয় এবং এরপর নিক্কির মৃত্যু নয়। Zee News এর ১৫ই ফেব্রুয়ারির রিপোর্টে আমরা ANI এর একটি টুইট পাই। ১৪ই ফেব্রুয়ারির এই টুইটে দিল্লী ক্রাইম ব্রাঞ্চের রিপোর্ট অনুসারে সাহিলের বিয়ের খবর জানতে পেরে তাকে সাহিলের উত্তম নগরের বাড়িতে ডাকে নিক্কি, এখানে দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে মোবাইলের তার দিয়ে গলায় পেঁচিয়ে নিক্কির হত্যা করে সাহিল। এরপর নিজের ধাবাতে মৃতদেহ ফ্রিজে ঢুকিয়ে রাখে সাহিল। কোনো রিপোর্টে বা টুইটে বলা হয়নি সাহিল অন্য সম্প্রদায়ের বা এটি লাভ-জিহাদের ঘটনা। Crime Bruch Delhi এর ১৪ই ফেব্রুয়ারির টুইটে এই ঘটনার মূল দোষীর নাম সাহিল গেহলত বলা হয়েছে। দিল্লী ক্রাইম ব্রাঞ্চের ACP রাজ্ কুমার ও DCP সতীশ কুমারের অনুসন্ধানের রিপোর্ট অনুসারে দিল্লীর মিত্র গ্রামের বাসিন্দা বিরেন্দ্র সিংহের পুত্র সাহিল গেহলতের জন্ম ও বেড়ে ওঠা দিল্লীর এই গ্রামেই। স্কুল শেষ করে ২০১৮ সালে দিল্লীর উত্তম নগরের আকাশ একাডেমিতে ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে এবং এখানেই পরিচয় হয় নিক্কির সাথে। দিল্লী ক্রাইম ব্রাঞ্চের রিপোর্টে আমরা এমন কোনো প্রমানের উল্লেখ পাইনি যা কিনা এই খুনের ঘটনাটি লাভ-জিহাদের দিকে ইঙ্গিত করে। আমরা দিল্লী ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি সতীশ কুমারের সাথে যোগাযোগ করি এবং সাহিলকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে দাবি করা হচ্ছে তা জানাই। তিনি জানিয়েছেন নিক্কি যাদব খুনের মূল অভিযুক্ত সাহিল গেহলত মুসলিম এবং এই খুনের পেছনের মূল কারণ লাভ-জিহাদ, দাবিটি সম্পূর্ণ মিথ্যে। এর থেকে প্রমান পাওয়া যায় লাভ-জিহাদের কারণে নিক্কি যাদবের মৃত্যু হয়েছে এই দাবিটি ভুল। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল দাবি হরিয়ানার বাসিন্দা ও বছর ২৩শের নিক্কি যাদব খুনের পেছনে মূল কারণ লাভ-জিহাদ প্রকৃতপক্ষে ভুল। এই ঘটনার মূল অভিযুক্তের সম্পর্কে এমন কোনো তথ্য প্রমান পাওয়া যায়নি। Our Sources ANI tweet, 14 Feb 2023 Crime Branch Delhi tweet, 14 Feb 2023 Report, ABP Live, 15 Feb 2023 সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন। Tanujit Das February 1, 2025 Tanujit Das January 30, 2025 Tanujit Das January 29, 2025
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software