About: http://data.cimple.eu/claim-review/8e5dfe6db6a938d45f77d656bf0d7a8a467a03b314976da7eda2f5ac     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Fact Check : হাসপাতালে ভর্তি রাখি সাওয়ান্তের ছবিকে ভাইরাল করা হচ্ছে এই বলে যে তাঁর মৃত্যু হয়েছে - By: Jyoti Kumari - Published: মে 23, 2024 at 03:51 অপরাহ্ন - Updated: মে 23, 2024 at 06:23 অপরাহ্ন নয়াদিল্লি (বিশ্বাস নিউজ)। বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় কিছু লোক একটি পোস্ট শেয়ার করে রাখির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। সেগুলোতে দাবি করা হচ্ছে যে, হার্ট অ্যাটাক হয়ে রাখি সাওয়ান্তের মৃত্যু হয়েছে। বিশ্বাস নিউজ অনুসন্ধান চালিয়ে জানতে পেরেছে যে, এই দাবি ভুয়ো। এখানে বলে রাখা ভাল যে, রাখি সাওয়ান্তের ছবিকে ভাইরাল করে এই দাবি করা হচ্ছে যে তাঁর মৃত্যু হয়েছে। ভাইরাল পোস্টে কী আছে? ফেসবুক ইউজার Sourav Saha 16 মে তারিখে একটা পোস্ট শেয়ার করে লিখেছেন,”ॐ शांति শান্তি রাখি সাওয়ান্তের হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হল।” এই পোস্টকে সত্যি ভেবে অন্যান্য ইউজাররাও সেটাকে শেয়ার করছেন। ভাইরাল পোস্টের আর্কাইভ লিঙ্ক দেখা যেতে পারে এখানে। অনুসন্ধান রাখি সাওয়ান্ত সম্পর্কে যে-দাবি করা হয়েছে, তার সত্যতা জানার জন্য আমরা সবার প্রথমে গুগল সার্চ ব্যবহার করেছিলাম। সার্চ করার পর আমরা বেশ কয়েকটি ওয়েবসাইট থেকে এই খবর পেলাম যে রাখি সাওয়ান্তকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দৈনিক জাগরণ-এর ওয়েবসাইটে 15 মে 2024 তারিখে প্রকাশিত খবরে বলা য়েছিল, “अपने अंदाज और बयानों को लेकर विवादों से घिरी रहने वाली राखी सावंत अस्पताल में भर्ती हो गई हैं। उनकी अचानक ही तबीयत बिगड़ गई है নিজের ভাব-ভঙ্গি ও মন্তব্যের জন্য বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন যে রাখি সাওয়ান্ত, তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর হাসপাতালে ভর্তির ছবি পাওয়া গেছে। রাখি এখন হৃদরোগে ভুগছেন।” সার্চ করতে-করতে আমরা রাখি সাওয়ান্তের একটি ভয়েস নোটও পেয়েছি। যেটা ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা হয়েছে। 17 মে 2024 -এ ওই ভয়েস নোট শেয়ার করা হয়েছিল। সেখানে তাঁর কণ্ঠে শোনা যাচ্ছে, ”আমি শীঘ্রই সুস্থ হয়ে উঠব। 10 সেমি-র টিউমার আছে, আমি ঠিকই আছি।” রাখি সাওয়ান্তের স্বাস্থ্য নিয়ে তাঁর প্রাক্তন স্বামী রিতেশ সিংহও একটি ভিডিও শেয়ার করেছেন। 16 মে 2024-এ ওই ভিডিও তিনি শেয়ার করেছিলেন। সেখানে তিনি বলেছেন, ”রাখি সাওয়ান্ত এখন ভালই আছেন। তিনি স্টেবল আছেন। ডাক্তার হয়তো তাঁকে ডিসচার্জ করে দেবেন।” গুগল-এ আমরা ভাইরাল দাবি সম্পর্কে সার্চ করেছিলাম। সেখানে রাখি সাওয়ান্তের মৃত্যু সংক্রান্ত কোনও খবরই আমরা পাইনি। অনুসন্ধানের পরবর্তী পর্যায়ে আমরা দৈনিক জাগরণ-এর সিনিয়র রিপোর্টার স্মিতা শ্রীবাস্তবের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি মুম্বই থেকে বলিউডের খবরাখবর দিয়ে থাকেন। তিনি জানালেন ভাইরাল পোস্টটি ভুয়ো। সব শেষে আমরা ফেসবুক ইউজার Sourav Saha -র প্রোফাইল স্ক্যান করেছি। তখন জানতে পারলাম যে, এই ইউজারকে 6 হাজারের বেশি মানুষ ফলো করেন। ইউজার নিজের সম্পর্কে বলেছেন যে, তিনি শিলিগুড়িতে থাকেন। উপসংহার: বিশ্বাস নিউজ-এর অনুসন্ধানে রাখি সাওয়ান্তের মৃত্যু সম্পর্কিত দাবি ভুল বলে প্রমাণিত হয়েছে। রাখি সাওয়ান্ত আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন বলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু তাঁর মৃত্যু হয়েছে বলে যে-পোস্ট ভাইরাস করা হচ্ছে, তা ভুয়ো। - Claim Review : রাখি সাওয়ান্তের হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হল। - Claimed By : ফেসবুক ইউজার - Sourav Saha - Fact Check : False Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know! Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software