About: http://data.cimple.eu/claim-review/8eeb1cca8e9244070460614b7326963d54a3142eb4005b962de2abb6     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন “জামায়াত শিবির চক্র একাই ইসলামী ব্যাংক ধ্বংস করে দিয়েছে।” শীর্ষক মন্তব্য করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে। একই দাবির ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাসরুর আরেফিন “জামায়াত শিবির চক্র একাই ইসলামী ব্যাংক ধ্বংস করে দিয়েছে।” শীর্ষক কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি মাসরুর আরেফিনের নামে প্রচার করা হয়েছে। মাসরুর আরেফিন প্রকাশ্যে এমন মন্তব্য করলে গণমাধ্যমে সংবাদ হতো। তবে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি মাসরুর আরেফিনের ফেসবুক প্রোফাইলেও এমন কোনো তথ্য মেলেনি। পরবর্তীতে দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ‘ব্যাংক বার্তা ২৪’ নামের একটি ফেসবুক পেজে গত ২৯ এপ্রিল একই বক্তব্য সংবলিত একটি ফটোকার্ড পাওয়া যায়। এই ফটোকার্ডটি পরবর্তীতে বিভিন্ন পোস্টের কমেন্ট সেকশনে ছড়াতে দেখেছে রিউমর স্ক্যানার। ফটোকার্ডের এক কোণায় ‘The Frame’ শীর্ষক লেখা থাকার সূত্রে অনুসন্ধানে একই নামের একটি ফেসবুক পেজে গত ১৫ এপ্রিল এ সংক্রান্ত মূল ফটোকার্ডের সন্ধান মেলে। তবে সেখানে মাসরুর আরেফিনের আলোচিত বক্তব্যটি ছিল না। ফটোকার্ডে মাসরুর আরেফিনের নামে “এস আলম একাই ইসলামী ব্যাংক ধ্বংস করে দিয়েছে।” শীর্ষক বক্তব্য উল্লেখ ছিল। কিওয়ার্ড সার্চ করে ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে মাসরুর আরেফিনের এ সংক্রান্ত বক্তব্যের খোঁজ পাওয়া যায়। ‘ব্যাংক খাতের সংকট, সংস্কার ও নিয়ন্ত্রণ’ শীর্ষক প্যানেল আলোচনায় সেদিন তিনি বলেন, “আমরা এক দেশে দুই সেন্ট্রাল ব্যাংক দেখেছি। একটা সেন্ট্রাল ব্যাংক, যেটাকে আমরা সেই নামেই চিনি, আরেকটা প্রধানমন্ত্রীর অফিস থেকে চালানো হতো, ১২-১৪টা ব্যাংকের সব সেখান থেকে ঘটত। এটা দুঃখজনক। এক এস আলম বেনামে পুরো ব্যাংক খাত ধ্বংস করেছেন। স্বনামে যেন সবকিছু হয়, সেটা নিশ্চিত করতে হবে। এখন বলা হচ্ছে, নির্দিষ্ট একটি হারের বেশি ব্যাংকের মালিকানা উদ্যোক্তা পরিচালকদের হাতে থাকতে পারবে না; কারণ, তাতে মালিকানা কেন্দ্রীভূত হবে। মালিকানা কেন্দ্রীভূত না হয়ে অন্য নামে বা বেনামে মালিকানা গেছে বলেই তো এত সমস্যা।” অর্থাৎ, মাসরুর আরেফিন জামায়াত-শিবিরকে জড়িয়ে জামায়াত শিবির চক্র একাই ইসলামী ব্যাংক ধ্বংস সংক্রান্ত কোনো মন্তব্য করেননি। সুতরাং, মাসরুর আরেফিন “জামায়াত শিবির চক্র একাই ইসলামী ব্যাংক ধ্বংস করে দিয়েছে।” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা। তথ্যসূত্র Prothom Alo: ব্যাংক খাতের ১১ লাখ কোটি টাকার ঋণ সমস্যাপূর্ণ: মাসরুর আরেফিন - The Frame: Facebook Post -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 21 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software