About: http://data.cimple.eu/claim-review/8fd3e32fa5b0be8cb1970c12b8ee9d541b5cb62048b0d5bf2bacfa65     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, ‘ভোর ৫ টা থেকে বন্ধ করে দেয়া হচ্ছে ইন্টারনেট সেবা অনির্দিষ্টকালের জন্য’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ৬ লাখ ৮ হাজারবার দেখা হয়েছে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে ইন্টারনেট সেবা বন্ধের কোনো ঘটনা ঘটেনি এবং প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২১ সালের ইন্টারনেট সেবা বন্ধের পুরোনো ভিডিওকে বর্তমানের দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১৫ অক্টোবর ‘সারাদেশে বন্ধ করে দেয়া হয়েছে থ্রি ও ফোর জি ইন্টারনেট’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১৫ সেকেন্ড অংশ থেকে ৩১ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে। উক্ত ভিডিওর বিবরণী থেকে জানা যায়, সেদিন সারাদেশে পূজা মন্ডপের নিরাপত্তা ও যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভোর ৫টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় মোবাইলের থ্রি ও ফোর জি ইন্টারনেট সেবা। ভিডিও প্রতিবেদনে সংবাদ পাঠক বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভোর ৫টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইলের থ্রি ও ফোর জি ইন্টারনেট সেবা। যদি বিটিআরসি তরফে বলা হয়েছে কারিগরি ত্রুটির কারনে বন্ধ রয়েছে ইন্টারনেট। তবে যথারীতি চালু আছে ব্রডব্যান্ড সেবা। এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে ২০২১ সালের ১৫ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেসময় দেশের বিভিন্ন জেলায় মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। অপারেটর বরাতে বলা হয়, ১৫ অক্টোবর (২০২১) ভোর পাঁচটা থেকে মুঠোফোনে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ করা হয়। অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ২০২১ সালের। এছাড়া, সাম্প্রতিক সময়ে সারাদেশে ইন্টারনেট সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার দাবির বিষয়ে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট সেবা বন্ধ করা হলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। সুতরাং, ২০২১ সালে ইন্টারনেট সেবা বন্ধের ভিডিওকে সাম্প্রতিক সময়ে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট সেবা বন্ধ দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software