About: http://data.cimple.eu/claim-review/912ffff5014bde04f74f720035f03cd12d1899a548594dbca3b0c79b     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • গত ১৬ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে না থাকা ও ২৬৮ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত জানায়। এরই প্রেক্ষিতে, দলের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমকে উদ্ধৃত করে ‘তারেক রহমানের বিএনপিকে ভোট দিয়ে দেশকে রাজাকার মুক্ত করুন’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দেশকে রাজাকারমুক্ত করতে বিএনপিকে ভোট দিতে বলে মন্তব্য করেননি চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। রেজাউল করীমের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। পাশাপাশি, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেসবুক পেজ পর্যবেক্ষণেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পরবর্তীতে, এ বিষয়ে অধিক নিশ্চিত হতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এমন কোনো মন্তব্য করেননি। সুতরাং, দেশকে রাজাকারমুক্ত করতে বিএনপিকে ভোট দেওয়া প্রসঙ্গে চরমোনাই পীর রেজাউল করীমের মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। তথ্যসূত্র Islami Andolan Bangladesh: Facebook Page - Rumor Scanner’s analysis -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software