| schema:text
| - সম্প্রতি, মধ্যরাতে কথিত সমন্বয়ক নীলিমার উপর যুবদল নেতার নির্মম নির্যাতনের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি বাংলাদেশের নয়। বরং, এটি ভারতের ওড়িশার বেরহামপুর শহরে ঘটা একটি ঘটনার ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ‘India Today’ এর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। গত ১৯ মে ভিডিওটি প্রকাশ করে বলা হয়, ওড়িশার বেরহামপুরে তরুণ দম্পতিকে প্রকাশ্যে নির্মম মারধরের ভিডিও এটি, যা মূহুর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
পরবর্তীতে এ বিষয়ে অনুসন্ধানে ‘Hindustan Times’ এর ওয়েবসাইটে গতকাল অর্থাৎ ১৯ মে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন সূত্রে জানা যায়, ওড়িশার বেরহামপুর শহরে এক যুবক ও তার নারী বন্ধুকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। পুলিশ জানায়, গত ১৮ মে (সোমবার) রাতে ওই যুবক ও তরুণী মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিজিপুর এলাকায় একদল ব্যক্তি তাদের পথরোধ করে। পরে যুবককে মোটরসাইকেল থেকে টেনে রাস্তায় ফেলে লাঠি দিয়ে মারধর করা হয়। তাকে বাঁচানোর চেষ্টা করলে তরুণীও হামলায় আহত হন।
অর্থাৎ, এটি বাংলাদেশের কোনো ঘটনার ভিডিও নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে এবং এর সাথে যুবদল নেতা কর্তৃক কথিত সমন্বয়ক নারীকে আঘাতের কোনো সম্পর্ক নেই।
সুতরাং, ভারতের ওড়িশার বেরহামপুর শহরে ঘটা একটি ঘটনার ভিডিওকে বাংলাদেশে মধ্যরাতে কথিত সমন্বয়ক নীলিমার উপর যুবদল নেতার নির্মম নির্যাতন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
India Today: Instagram Video
-
|