About: http://data.cimple.eu/claim-review/970e3d40311ea11a70353fae8493a823ccb9b00db15be62503017bda     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি চাঁদা না দেওয়ায় ‘বিএনপির চাঁদাবাজরা’ একটি ট্রাকে আগুন দিয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি বিএনপির নেতাকর্মীদের কোনো ট্রাকে আগুন দেওয়ার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি গত ২৩ মে যশোরে সড়ক দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতার একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার দৃশ্য। বিষয়টি নিয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আগুন দেওয়া গাড়িটি একটি কাভার্ডভ্যান। গাড়িটির নম্বর ‘১৮০৩২৩’। কাভার্ডভ্যানটির নম্বরের সূত্র ধরে অনুসন্ধানে গত ২৩ মে ‘Daily Bonyface’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে যশোর খুলনা মহাসড়কের চাউলিয়া তেল পাম্পের সামনে সংঘটিত একটি সড়ক দুর্ঘটনার কথা উল্লেখ করা হয়। ওই পোস্টে থাকা কাভার্ডভ্যানের নম্বরের সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা কাভার্ডভ্যানের নম্বরের মিল পাওয়া যায়। পরবর্তীতে ‘রূপদিয়ার খবর’ নামের একটি ফেসবুক পেজে একই দুর্ঘটনা নিয়ে প্রকাশিত ১৪ মিনিটের একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে থাকা কাভার্ডভ্যান, আশপাশের সড়ক ও অবকাঠামোর মিল পাওয়া যায়। গত ২৩ মে ঢাকা ট্রিবিউনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন দুপুরে যশোর খুলনা মহাসড়কের রূপদিয়ার চাউলিয়া তেল পাম্প এলাকায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানের চালকসহ চারজন নিহত হন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুতরাং, যশোরে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতার কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ভিডিওকে চাঁদা না দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের ট্রাকে আগুন দেওয়ার দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা। তথ্যসূত্র Daily Bonyface – Facebook Post - রূপদিয়ার খবর – Facebook Post - Dhaka Tribune – যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪, প্রতিবাদে সড়ক অবরোধ -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 7 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software