About: http://data.cimple.eu/claim-review/97e93e08201a0ca7e9257bb1ab83e53a0a65103053832164d56cf03e     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি ‘White Aurorae,Finland‘ শীর্ষক শিরোনামে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ফিনল্যান্ডের হোয়াইট অরোরা দাবিতে প্রচারিত ছবিগুলো আসলে হোয়াইট অরোরার নয় বরং ছবিগুলো ফ্লুরোসেন্ট ল্যাম্প ব্যবহার করে দীর্ঘ এক্সপোজারের মাধ্যমে তোলা। অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০১০ সালের ১৬ জুলাই রাশিয়ান ওয়েব ফোরামে ‘Fluorescent lamb and electromagnetic field’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ছবিগুলোর সাথে আলোচ্য দাবিতে প্রচারিত ছবিগুলোর হুবহু মিল খুঁজে পাওয়া যায়। একই পোস্টে আরও কিছু ছবি রয়েছে যেগুলোতে রাতের আকাশের বিপরীতে সাদা আলো দেখা যাচ্ছে। পোস্টের লেখকের ছবিগুলোর বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ছবিগুলো ফ্লুরোসেন্ট লাইট ব্যবহার করে দীর্ঘ এক্সপোজারের মাধ্যমে তোলা। পোস্টের বিবরণীতে কোথাও হোয়াইট অরোরার কথা উল্লেখ করা হয়নি। এছাড়াও, এক সাক্ষাৎকারে ফ্যাক্টচেকিং সংস্থা ‘চেক ইউর ফ্যাক্ট’ কে নর্দান লাইটস বিষয়ক ছবিতে বিশেষজ্ঞ একজন ফরাসি ফটোগ্রাফার ভার্জিল রেগলিওনি বলেন, ‘আমি বেশ নিশ্চিত যে এই ছবিটি বিভিন্ন কারণে অরোরা বোরিয়ালিস নয়। রঙের এই বর্ণালি অরোরাল কার্যকলাপের সাথে খাপ খায় না, এছাড়াও ক্যামেরাগুলি আরও বেশি রঙের আলোর ফ্রিকোয়েন্সি ক্যাপচার করতে সক্ষম হয়।’ White Aurora কী? National Geographic Society নামক একটি ওয়েবসাইটে ‘Aurora‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, অরোরা হলো একটি প্রাকৃতিক আলোর প্রদর্শন যা নীল, লাল, হলুদ, সবুজ, কমলা রঙের হয়ে থাকে এবং এগুলো কেবল রাতেই দেখা যায়। পাশাপাশি এগুলো সাধারণত নিম্ন মেরু অঞ্চলে দেখা যায়। আলোচ্য দাবিতে প্রচারিত ছবিগুলোর সাথে উক্ত ওয়েবসাইটে প্রকাশিত অরোরার ছবির কোনো প্রকার মিল খুঁজে পাওয়া যায়নি। মূলত, ফ্লুরোসেন্ট ল্যাম্প ব্যবহার করে দীর্ঘ এক্সপোজারের মাধ্যমে তোলা ছবিকে ফিনল্যান্ডের প্রাকৃতিক আলোর বিশেষ প্রদর্শন বা হোয়াইট অরোরা এর ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। উল্লেখ্য, একই দাবিতে গত বছরে হোয়াইট অরোরার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হলে সেটিকে মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে আফ্রিকান ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘Africa Check‘ সুতরাং, ফ্লুরোসেন্ট ল্যাম্পের ছবিকে ফিনল্যান্ডের হোয়াইট অরোরার বাস্তব ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা। তথ্যসূত্র - Russian Webform: Fluorescent lamp and electromagnetic field - National Geographic Society : Aurora Statement : Virgil Reglioni
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software