About: http://data.cimple.eu/claim-review/99dad0771b835a0d98c5fc0e4c24cf31dc7eaec5edf66b73459e2def     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে বাংলাদেশ থেকে দশ হাজার সেনাবাহিনী ইরানে পাঠিয়েছে সরকার শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে। এই দুই পোস্ট সম্মিলিতভাবে দেখা হয়েছে প্রায় ১২ লক্ষ ৭৮ হাজার বার। একই বা সমজাতীয় দাবি দেখুন ইউটিউব, ফেসবুকে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ থেকে ১০ হাজার সেনাবাহিনী ইরানে পাঠিয়েছে সরকার শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো তথ্যসূত্র ছাড়াই ভুয়া দাবিটি প্রচার হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের তথ্য দিয়ে থাকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। পরিদপ্তরের ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো তথ্য মেলেনি। গত ০৫ মার্চ ঢাকায় ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী এক সংবাদ সম্মেলেনে জানান, “আমরা কোনো দেশের কাছ থেকে কোনো ‘লজিস্টিকস’ সাপোর্ট চাই না। আমরা শুধু চাই, একটা মুসলিম দেশ আক্রান্ত একটা মুসলিম দেশের প্রতি সহানুভূতি ও সমর্থন প্রকাশ করবে।” তার এই মন্তব্য থেকেও স্পষ্ট যে, বাংলাদেশ থেকে কোনো লজিস্টিক সাপোর্ট যায়নি ইরানে। সুতরাং, বাংলাদেশ থেকে ১০ হাজার সেনাবাহিনী ইরানে পাঠিয়েছে সরকার শীর্ষক দাবিটি মিথ্যা। তথ্যসূত্র Bdnews24: যুদ্ধের রসদ নয়, আক্রান্ত হিসেবে সমর্থন চাই: ঢাকায় ইরানের রাষ্ট্রদূত - Rumor Scanner’s own analysis -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software