About: http://data.cimple.eu/claim-review/9fac90b9b7ef4efd32eb3d050521e6c646932626a4f3c4262a5386ef     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা “শেখ হাসিনাকে ছাড়া এই মুহূর্তে গণতন্ত্র রক্ষা করা সম্ভব নয়” বলে মন্তব্য করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে এবং এখানে। একই দাবিটি কালের কণ্ঠের ডিজাইন সংবলিত ফটোকার্ডেও প্রচার হতে দেখা যায়। দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে। অনুরূপ দাবিতে ইন্সটাগ্রামের পোস্ট দেখুন: এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘শেখ হাসিনাকে ছাড়া এই মুহূর্তে গণতন্ত্র রক্ষা করা সম্ভব নয়’ বলে মন্তব্য করেননি রুমিন ফারহানা। প্রকৃতপক্ষে, কোনো সূত্র ছাড়াই আলোচিত মন্তব্যটি রুমিন ফারহানার নামে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। এছাড়া, জাতীয় দৈনিক কালের কণ্ঠের ডিজাইন সংবলিত ফটোকার্ডেও আলোচিত দাবিটি প্রচার হতে দেখা যায়। তবে, উক্ত দাবি সংবলিত ফটোকার্ডেও কোনো তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি। কালের কণ্ঠের ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা ইউটিউবেও আলোচিত দাবিতে কোনো সংবাদ প্রচার হতে দেখা যায়নি। পরবর্তীতে, উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণে বেশকিছু এআই জনিত অসঙ্গতি এবং জেমিনির লোগো দেখতে পাওয়া যায়। যা থেকে নিশ্চিতভাবে বলা যায়, এটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা হয়েছে। পাশাপাশি, রুমিন ফারহানা এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা যাচাই করতে রুমিন ফারহানার ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির পক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি। সুতরাং, রুমিন ফারহানাকে উদ্ধৃত করে ‘শেখ হাসিনাকে ছাড়া এই মুহূর্তে গণতন্ত্র রক্ষা করা সম্ভব নয়’ শিরোনামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট। তথ্যসূত্র Kaler Kantho: Facebook Page - Kaler Kantho: Website - Kaler Kantho: YouTube - Rumeen Farhana: Facebook Account -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software