| schema:text
| - সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানকে উদ্ধৃত করে ‘কাজ শেষ হয়নি, আরেকবার যুবক হয়ে লড়তে হবে ভারতীয় শিলাজিৎ ও কস্তুরীর সন্ধানে’ শিরোনামে সংবাদমাধ্যম কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘কাজ শেষ হয়নি, আরেকবার যুবক হয়ে লড়তে হবে ভারতীয় শিলাজিৎ ও কস্তুরীর সন্ধানে’ শীর্ষক মন্তব্য করেননি জামায়াত আমির এবং এরূপ শিরোনামে কালের কণ্ঠও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম কালের কণ্ঠের লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘২০ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ২০ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, ‘কালের কণ্ঠ’ এর ফেসবুক পেজে গত ২০ জানুয়ারিতে জামায়াত আমিরের মন্তব্য দাবিতে ‘কাজ শেষ হয়নি, আরেকবার যুবক হয়ে লড়তে হবে’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। কালের কণ্ঠের মূল ফটোকার্ডটিতে ‘কাজ শেষ হয়নি, আরেকবার যুবক হয়ে লড়তে হবে : জামায়াত আমির’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘কাজ শেষ হয়নি, আরেকবার যুবক হয়ে লড়তে হবে ভারতীয় শিলাজিৎ ও কস্তুরীর সন্ধানে: জামায়াত আমির’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত কালের কণ্ঠের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আরেকবার যুবক হয়ে লড়তে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ২০ জানুয়ারি রাজধানীর এক হোটেলে অনুস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘পলিসি সামিট ২০২৬’ এর সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।
সুতরাং, ডা. শফিকুর রহমান, ‘কাজ শেষ হয়নি, আরেকবার যুবক হয়ে লড়তে হবে ভারতীয় শিলাজিৎ ও কস্তুরীর সন্ধানে: জামায়াত আমির’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
Rumor Scanner’s analysis
-
Kaler kantho- Facebook Post
-
|