About: http://data.cimple.eu/claim-review/a4ea7c61312ef5d9ab1ca4acf14fdea7892ead52b867f50d166c92af     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • গত ৫ আগস্ট আওয়ামী লিগ সরকারের পতনের পর ৮ আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল৷ ১৬ আগস্ট উপদেষ্টাদের দায়িত্ব পুনঃবণ্টন করে ড. আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও সমালোচনা হয়েছে এবং এসবের ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে বেশ কয়েকবার তাঁর পদত্যাগের দাবি উঠেছে, এমনকি পদত্যাগ করে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এমন দাবিও দেখা গিয়েছে। সম্প্রতি রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ক আলোচনার মধ্যে ড. আসিফ নজরুলের পদত্যাগের গুজবের পালে আবারও হাওয়া লেগেছে৷ উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)। উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, উপদেষ্টা ড. আসিফ নজরুল পদত্যাগ করেননি। তিনি তাঁর পদে আসীন আছেন এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোর কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন৷ বিভিন্ন সময়ে বেশকিছু ভুঁইফোড় ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও টিকটক অ্যাকাউন্ট সংবাদ প্রতিবেদনে অডিও প্রতিস্থাপন করে, ভিন্ন ভিন্ন ফুটেজ জোড়া দিয়ে বা ক্লিকবেইট শিরোনামে ভিত্তিহীনভাবে তার পদত্যাগের দাবিটি করা প্রচার হয়েছে। টিকটকে প্রচারিত ভিডিওটির সাথে গত ১০ আগস্ট NTV News এর ইউটিব চ্যানেলে ‘প্রধান বিচারপতির পদত্যাগ নিয়ে যা বললেন ড. আসিফ নজরুল’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের সাদৃশ্যতা পাওয়া যায়। সম্পাদনার মাধ্যমে উক্ত প্রতিবেদনের ফুটেজে উপদেষ্টা ড. আসিফ নজরুলের পদত্যাগের দাবি সম্পর্কিত একটি অডিও প্রতিস্থাপন করার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে৷ উপদেষ্টা হিসেবে ড. আসিফ নজরুলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সব ওয়েবসাইটেই উপদেষ্টা হিসেবে এখনো তাঁর নাম উল্লেখ করা রয়েছে৷ মিডিয়ায় তাঁর অনুপস্থিতির কারণে পদত্যাগ ও বিদেশ চলে যাওয়ার গুজব নিয়ে গত ১৬ সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুজ পেজ থেকে একটি ভিডিও বার্তার (আর্কাইভ) মাধ্যমে তিনি সবাইকে জানান, পেশাগত ব্যস্ততার কারণে তাঁকে মিডিয়ায় কম দেখা যাচ্ছে, তিনি দেশে অবস্থান করে তাঁর দায়িত্ব পালন করছেন ও দেশের বাইরে চলে যাওয়ায় দাবিটি পুরোপুরি ভিত্তিহীন বলে তিনি আশ্বস্ত করেন। গত ২৯ অক্টোবরেও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিককের সাথে তিনি আইন উপদেষ্টা হিসেবে নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। উক্ত বিষয়ে প্রতিবেদনগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে ৷ তাছাড়া, ড. আসিফ নজরুলের পদত্যাগের বিষয়ে গণমাধ্যম বা বিশ্বস্ত কোনো সূত্রে কোনো ধরনের সংবাদ বা তথ্য পাওয়া যায়নি৷ সুতরাং, ‘উপদেষ্টা ড. আসিফ নজরুল পদত্যাগ করেছেন’ শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট । তথ্যসূত্র - Dr. Asif Nazrul – Facebook Post - Rumor Scanner’s Own Analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software