About: http://data.cimple.eu/claim-review/a5144703bf3033eae4f310a09361dc3c40b3afd800dc6cd2fc0d7d45     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, মাগুরা- ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান জুয়ার অ্যাপের প্রচারণা করছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। Screenshot: Facebook ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ক্রিকেটার সাকিব আল হাসান Banger Casino নামের জুয়ার অ্যাপের প্রচারণা করেননি। বরং, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেজে আপলোড করা সাকিব আল হাসানের সাক্ষাৎকারের একটি ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নকল কন্ঠস্বর এবং জুয়ার প্রচারণা যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত সাকিব আল হাসানের ক্লিপটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফিশিয়াল ফেসবুক পেজে চলতি বছরের ৩১ মে সাকিব আল হাসানের সাক্ষাৎকারের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। Screenshot: Facebook ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত সাকিব আল হাসানের ক্লিপের সাথে উক্ত ভিডিওর বেশকিছু অংশের হুবহু মিল রয়েছে। দুটো ভিডিওতেই তার পোশাক, বসার ধরন এবং পেছনের দেয়ালের মিল রয়েছে। Screenshot collage: Rumor Scanner অর্থাৎ, উক্ত ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নকল কন্ঠস্বর বসিয়ে ও জুয়ার বিজ্ঞাপন যুক্ত করে আলোচিত ভিডিওটি প্রচার করা হচ্ছে। যার সাথে সাকিব আল হাসানের কোনো প্রকার সম্পর্ক নেই। ভিডিওটি প্রচার করা ফেসবুক পেজ সম্পর্কে যা জানা যায় আলোচিত জুয়ার বিজ্ঞাপনটি Royal Luck পেজ থেকে প্রচার করা হয়েছে। প্রচারকারী পেজটি পর্যালোচনা করে দেখা যায় পেজ দুটোয় উল্লেখ্যযোগ্য কোনো পোস্ট নেই এবং জুয়ার ভিডিওটি বুস্ট করে প্রচার করা হচ্ছে। এছাড়াও পেজের ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায়, পেজটি ফিলিপাইন, ইন্দোনেশিয়া, কুয়েত, মাদাগাস্কার, ভিয়েতনাম, ইউক্রেন ও মেক্সিকো এই সাতটি দেশ থেকে পরিচালিত হচ্ছে। পাশাপাশি জানা যায় উক্ত পেজ টি ২০২২ সালের ১২ জুলাই Funny Game নামে তৈরি করা হয়েছে এবং চলতি বছরের ২১ জুন নাম পরিবর্তন করে Royal Luck করা হয়েছে। Screenshot: Facebook মূলত, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ কে সামনে রেখে The Green Red Story শিরোনামে সিরিজ আকারে বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের সাক্ষাৎকার প্রকাশ করে বিসিবি। চলতি বছরের ৩১ মে সাকিব আল হাসানের সাক্ষাৎকার প্রকাশ করা হয়। সম্প্রতি উক্ত ভিডিওর কিছু অংশ কাট করে তাতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়তায় নকল কন্ঠস্বর বসানোর পাশাপাশি জুয়ার অ্যাপের প্রচারণার ভিডিও যুক্ত করে দাবি করা হচ্ছে যে,সাকিব আল হাসান জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছেন। প্রকৃতপক্ষে, সাকিব আল হাসান এমন কোনো জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নেননি। Read More: ক্রিকেটার সাকিব ও লিটনের বাসায় ভক্তদের হামলার গুজব উল্লেখ্য, পূর্বেও একাধিক সাকিব আল হাসানকে জড়িয়েজুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নেওয়ার দাবি প্রচার করা হলে সেগুলো প্রতারণা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। (১, ২, ৩) সুতরাং, সাকিব আল হাসান Banger Casino নামের অনলাইন জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত। তথ্যসূত্র Shakib Al Hasan’s Facebook Post: The Green Red Story | Shakib Al Hasan Rumor Scanner’s Own Analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software