About: http://data.cimple.eu/claim-review/a569bdbaacf07e1df90281dbc20533f26c3e8c58d2257ebf5baa8d69     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘ফিফা ও বিশ্বকাপ ফুটবল যেভাবে তৈরি করা হয়’। প্রচারিত ভিডিওতে দেখা যায় নানা ধাপে এবারের চলমান ফিফা বিশ্বকাপে ব্যবহৃত ‘Trionda’ বলটি তৈরি করা হচ্ছে। এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চলমান ফিফা বিশ্বকাপে ব্যবহৃত ‘Trionda’ বল তৈরির আসল দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি ভিডিওকে বিশ্বকাপের বল তৈরির আসল দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে। আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘Mass and Methods’ নামক একটি টিকটক অ্যাকাউন্টে গত ১৯ জুনে প্রচারিত মূল ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে ‘AI Generated Content’ এর লেবেলের সংযুক্তি পাওয়া যায়। প্রকৃতপক্ষে কোনো কনটেন্ট ক্রিয়েটর এআই এর সাহায্যে কোনো কনটেন্ট তৈরি করলে তা পোস্টের সময় সতর্কতা হিসেবে এই লেবেলটি সংযুক্ত করে থাকেন। প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে কারখানার পরিবেশ, মেশিন ও মানুষের অঙ্গভঙ্গিতে বেশ অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। মানুষের ত্বক অস্বাভাবিকরকম মসৃণ এবং অঙ্গভঙ্গি রোবোটিক দেখা যায়। পাশাপাশি, মেশিন থেকে হুটহাট নানা জিনিসপাতি বের হতে দেখা যায়। এরূপ অসংগতি সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়। পরবর্তীতে প্রচারিত ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ ডিটেক্ট‘ এর সাহায্যে বিশ্লেষণ করলে এটি এআই তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ দেখা যায়। অর্থাৎ, উপরোক্ত তথ্যপ্রমাণ থেকে স্পষ্ট যে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি প্রকৃতপক্ষে এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। সুতরাং, চলমান ফিফা বিশ্বকাপে ব্যবহৃত ‘Trionda’ বল তৈরির আসল দৃশ্যের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি এআই দিয়ে তৈরি। তথ্যসূত্র Mass and Methods – Tiktok Post - Hive Detect - AI Analysis -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 21 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software