About: http://data.cimple.eu/claim-review/a5836542654b350ad92613dd2e30332d78f66ecfbab240629182bbbd     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • গত ২৬ জানুয়ারি গভীর রাতে রোববার নড়াইল সদর উপজেলার বিছালী গ্রামের তিন দোকান এলাকায় নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উক্ত অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা রয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক গণমাধ্যমের লোগো ও ডিজাইন সংবলিত ফটোকার্ড প্রচার করা হয়েছে। এসব ফটোকার্ডের মধ্যে প্রথম আলোর নামে ‘নির্বাচনী প্রচারণায় সহিংসতা: হাতপাখার অফিসে আগুন, নেপথ্যে কি জামায়াত?’ শিরোনামে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। আমার দেশের নামে ‘হাতপাখার নির্বাচনী ক্যাম্পের অগ্নিসংযোগে সম্পৃক্ত জামায়াত’ শিরোনামে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। ইত্তেফাকের নামে ‘হাতপাখার নির্বাচনী ক্যাম্পে আগুন; সম্পৃক্ত জামায়াত’ শিরোনামে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। যুগান্তরের নামে ‘জামায়াত কর্তৃক সন্ত্রাসী কর্মকান্ড; হাতপাখার নির্বাচনী অফিসে আগুন’ শিরোনামে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷ উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের সম্পৃক্ততা রয়েছে দাবিতে উল্লিখিত গণমাধ্যমগুলো এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি৷ প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এসব গণমাধ্যমের প্রচলিত ফটোকার্ডের ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার। প্রথম আলোর ফটোকার্ড যাচাই এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে প্রথম আলোর লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘২৬ জানুয়ারি ২০২৬’ উল্লেখ করা রয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে প্রথম আলোর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংবলিত কোনো ফটোকার্ড বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, প্রথম আলোর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবি সংবলিত কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে প্রথম আলোর ওয়েবসাইটে গত ২৬ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আজিজের একটি নির্বাচনী কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। গত ২৬ জানুয়ারি গভীর রাতে নড়াইল সদর উপজেলার বিছালী তিন দোকান এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সেক্রেটারি এস এম নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচনের শুরু থেকেই আমাদের প্রার্থীর এই কার্যালয় ছিল এবং এখান থেকে নির্বাচনী কর্মকাণ্ড চলত। গতকাল রাতে জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে আমাদের বাগ্বিতণ্ডা হয়। এর মধ্যেই আমাদের অফিসটি আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সবকিছু পুড়ে গেছে। যাচাই-বাছাই করে, যারা এ ঘটনার সঙ্গে যুক্ত, তাদের আইনের আওতায় এনে দৃশ্যমান বিচারের দাবি করছি।’ উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভোট চাওয়াকে কেন্দ্র করে গত ২৫ জানুয়ারি ওই এলাকায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা হওয়া এবং পরে রাতেই বিষয়টি মীমাংসা হয়ে যায়। তবে, এই প্রতিবেদনে উক্ত অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতকে সরাসরি অভিযুক্ত করা হয়নি। অর্থাৎ, প্রথম আলোর লোগো ও ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি করা হয়েছে। আমার দেশের ফটোকার্ড যাচাই এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘২৬ জানুয়ারি ২০২৬’ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়। বরং, আমার দেশের ফেসবুক পেজে গত ২৬ জানুয়ারি প্রকাশিত একটি পোস্টে আলোচিত ফটোকার্ডটির ছবি সংযুক্ত করে উল্লেখ করা হয় যে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড বানিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে। অর্থাৎ, আমার দেশের লোগো ও ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। ইত্তেফাকের ফটোকার্ড যাচাই এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ইত্তেফাকের লোগো রয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে ইত্তেফাকের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ইত্তেফাকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, ইত্তেফাকের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়। এ বিষয়ে ‘রাতে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে তর্ক, সকালে ইসলামী আন্দোলনের নির্বাচনী কার্যালয়ে আগুন’ শিরোনামে গত ২৬ জানুয়ারি ইত্তেফাকের ফেসবুক পোস্ট ও ওয়েবসাইটে প্রকাশিত একটি ফটোকার্ড ও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আজিজের একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামী নেতাকর্মীদের সঙ্গে তর্কের পর ওই কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ভোট চাওয়াকে কেন্দ্র করে গত ২৫ জানুয়ারি ওই এলাকায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা হওয়া এবং সংগঠন দুটির সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে রাতেই বিষয়টি মীমাংসা হয়ে যায়। তবে, এই প্রতিবেদনে উক্ত অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতকে সরাসরি অভিযুক্ত করা হয়নি। অর্থাৎ, ইত্তেফাকের লোগো ও ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। যুগান্তরের ফটোকার্ড যাচাই এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে যুগান্তরের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘২৬ জানুয়ারি ২০২৬’ উল্লেখ করা রয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে যুগান্তরের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যুগান্তরের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, যুগান্তরের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়। অর্থাৎ, যুগান্তরের লোগো ও ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, উল্লিখিত গণমাধ্যমসমূহ ব্যতীত অন্য কোনো গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সমর্থনে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। সুতরাং, নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের সম্পৃক্ততা রয়েছে দাবিতে উল্লিখিত গণমাধ্যমসমূহের নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট। তথ্যসূত্র Prothom Alo – নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী কার্যালয়ে আগুন - Amar Desh – Facebook Post - Ittefaq – Facebook Post - Ittefaq – রাতে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে তর্ক, সকালে ইসলামী আন্দোলনের নির্বাচনী কার্যালয়ে আগুন -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 4 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software