| schema:text
| - গত ২৭ মে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় শোকজ নোটিসের জবাব সন্তোষজনক না হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। অন্যদিকে, গণমাধ্যমের খবর অনুযায়ী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ শয্যা না পেয়ে অপেক্ষমাণ অবস্থায় গত এক মাসে ২২৯ রোগীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৯১ জন শিশু।
এই দুই ঘটনাকে কেন্দ্র করে সংগীতশিল্পী আসিফ আকবরের ছবি ব্যবহার করে তার মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, ‘আদ দ্বিন হাসপাতালে এত ক্ষমতা প্রয়োগ। এখন কেন চুপ? এখন ক্ষমতা কৈ?’
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আদ্-দ্বীন হাসপাতাল ও রামেক নিয়ে আসিফ আকবর এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। এছাড়া, আসিফ আকবরের ফেসবুক অ্যাকাউন্ট, গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রেও আলোচিত মন্তব্যের পক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। আসিফ আকবরের মতো জনপ্রিয় কোনো ব্যক্তি এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার সম্ভাবনা ছিল।
আসিফ আকবর রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, তিনি এমন কোনো মন্তব্য করেননি।
সুতরাং, আদ্-দ্বীন হাসপাতাল ও রামেক নিয়ে নিয়ে আসিফ আকবরের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
Statement of Asif Akbar
-
Asif Akbar – Facebook Profile
-
|