About: http://data.cimple.eu/claim-review/a9c6b5c95e6046af4fcfe798416d1a8b1e1cfb382d3e045073fdb32a     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর বিষয়ে প্রকাশিত একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, অবৈধ টাকা আত্মসাৎ এর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন হাসনাত আবদুল্লাহ। ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাসনাত আবদুল্লাহকে গ্রেফতারের দাবিটি সঠিক নয় বরং, ভিন্ন ভিন্ন কয়েকটি ভিডিও এবং ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ভুয়া এই দাবিটি প্রচার করা হচ্ছে। অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওতে ভিন্ন ভিন্ন ঘটনা ও সময়ের ফুটেজ দেখিয়ে দাবিটি উপস্থাপন করা হয়েছে৷ তবে গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে সম্প্রতি টাকা আত্মসাতের অভিযোগে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গ্রেফতার হওয়া সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। আলোচিত দাবিটি অন্তত গত ২৮ অক্টোবর থেকে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। এর প্রেক্ষিতে সেদিন এবং তার পরবর্তী সময়ে হাসনাত আবদুল্লাহর কার্যক্রম পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে গত ২৮ অক্টোবরই হাসনাত আবদুল্লাহকে সংবাদ সম্মেলন করতে দেখা যায়।হাসনাতের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেশের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকার তথ্য পাওয়া যায়। এছাড়া গতকাল (০২ নভেম্বর) কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ ও আহত সহযোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও অংশীজনদের সাথে মতবিনিময় সভা’য় উপস্থিত ছিলেন তিনি। সুতরাং, অবৈধ টাকা আত্মসাতের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গ্রেফতার হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। তথ্যসূত্র - Alo TV News- Youtube Video - Kaler Kantho- Facebook Post - Hasnat Abdullah- Facebook Post - Rumor Scanner’s Own Analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software