About: http://data.cimple.eu/claim-review/ad5247d3a029d213360052152c831cfd5f0e4ed2f5d326cd7e4ccd61     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • রবিবার ০২ ডিসেম্বর অন্তত সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) ও ফেসবুক একটি ভাঙচুরের দৃশ্য প্রচার করে দাবি করা হচ্ছে, প্রচারিত দৃশ্যটি গতকাল তথা ০১ ডিসেম্বরে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থান মন্দির ভাঙচুরের দৃশ্য। উক্ত দাবিতে এক্সে (সাবেক টুইটার) প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত উল্লিখিত ভিডিওগুলো সম্মিলিতভাবে প্রায় ১১ হাজার বার দেখা হয়েছে। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোথাও কোনো মন্দির ভাঙচুরের দৃশ্যের নয় বরং, সিরাজগঞ্জের আলী পাগলার মাজার ভাঙচুরের দৃশ্যের। তাছাড়া, প্রচারিত ভিডিওটি গতকাল তথা ০১ ডিসেম্বরের নয় বরং, চলতি বছরের গত ২৯ আগস্টের। এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৯ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়৷ উক্ত ভিডিওটির সাথে প্রচারিত ভিডিওটির হুবহু সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, “আল্লাহর অলি হযরত বাবা আলী পাগলা (র.) | এর পবিত্র মাজার মোবারক – ভাঙচুর | স্থান: ৯ নং ওয়ার্ড, দক্ষিন কুমাড়িয়া বাড়ী | মনসুর নগর, কাজিপুর, সিরাজগঞ্জ.” উক্ত ভিডিওটি ছাড়াও আরো কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও ঐদিনে তথা গত ২৯ আগস্টে উক্ত ভাঙচুরের দৃশ্য প্রচার করতে দেখা যায়৷ প্রচারিত সেসব ভিডিওগুলোতেও উক্ত দৃশ্যকে আলী পাগলার মাজার ভাঙচুরের দৃশ্য বলে জানানো হয়। এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম কালবেলার ওয়েবসাইটে ‘কাজীপুরে আলী পাগলার মাজার ভাঙচুর’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। উক্ত সংবাদ প্রতিবেদনটি থেকে জানা যায়, “এলাকার একাধিক ব্যক্তি জানান, গত ২৯ আগস্ট উপজেলার মনসুরনগর ইউনিয়নের আলী পাগলার মাজারে ভাঙচুর চালায় শালগ্রাম তমিজউদ্দিনের বাড়ি জামে মসজিদের পেশ ইমাম গোলাম রব্বানী ও তার লোকজন। এতে আলী পাগলার মাজারের স্থাপনা ভাঙচুর এবং আলী পাগলার মাজারের ওপর উঠে পা দিয়ে আঘাত করতে থাকে।” এছাড়াও, উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, সিরাজগঞ্জের কাজীপুরে মাজার ভাঙচুরের ঘটনাটিকে কেন্দ্র করে মসজিদের ইমামকে চাকরিচ্যুত করেছে গ্রামবাসী। উক্ত প্রতিবেদনটিতে মাজার ভাঙচুরের একটি ছবিও সংযুক্ত করা হয়েছে যার সাথে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়। পাশাপাশি কালবেলা ছাড়াও মূলধারার সংবাদমাধ্যম কালের কণ্ঠ ও বিডিনিউজ২৪ ডটকম এর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ প্রতিবেদন থেকেও উক্ত মাজার ভাঙচুরের বিষয়ে প্রায় একই তথ্য জানা যায়। উল্লেখ্য যে, প্রচারিত ভিডিওটি কোনো মন্দির ভাঙচুরের দৃশ্য না হলেও সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা যায়। শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম নগরের পাথরঘাটা ও বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে পটিয়া উপজেলায় মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। সুতরাং, বাংলাদেশে মাজার ভাঙচুরের দৃশ্যকে মন্দিরে ভাঙচুরের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। তথ্যসূত্র - প্রবাসী জীবন – Facebook Post - Kalbela – কাজীপুরে আলী পাগলার মাজার ভাঙচুর - Kaler Kantho – সিরাজগঞ্জে ইসমাইল পাগলার মাজারে হামলা ও ভাঙচুর - Rumor Scanner’s own analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software