About: http://data.cimple.eu/claim-review/ae26910096dab90a12083fe3de49ab382895578004b28e4d79675dce     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘চিত্র নায়ক রুবেল মারা গেছেন’ শীর্ষক দাবিতে পোস্ট এবং ভিডিও প্রচার করা হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, নায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ একটি মৃতদেহে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দিচ্ছেন। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল মারা যাননি বরং, তিনি সুস্থ আছেন বলে নিজেই নিশ্চিত করেছেন। তাছাড়া, আরেক অভিনেতা আহমেদ রুবেলের মরদেহে অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের শোক ও শ্রদ্ধা জানানোর পুরোনো ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধানে ফেরদৌসের মৃতদেহে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বক্তব্যের ভিডিওর খোঁজ করেছে রিউমর স্ক্যানার। Nice Multimedia নামের একটি ইউটিউব চ্যানেলে গত ৮ ফেব্রুয়ারী ‘মারা গেছেন অভিনেতা রুবেল এমপি হিসেবে যা দ্বায়িত্ব পালন করলেন নায়ক ফেরদৌস’ শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যমান মিল পাওয়া যায়। অভিনেতা আহমেদ রুবেল মারা যান গত ৭ ফেব্রুয়ারি। পরদিন রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্লাজায় আহমেদ রুবেলের মরদেহ নেওয়া হয়। সেখানেই রুবেলকে শ্রদ্ধা জানাতে যান অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। ফুলেল শ্রদ্ধা শেষে তিনি আহমেদ রুবেলকে নিয়ে স্মুতি স্মারণমূলক বক্তব্য দেন। অর্থাৎ, ফেরদৌসের ফুলেল শুভেচ্ছা শেষে বক্তব্য দেওয়ার ভিডিওটি মূলত আরেক অভিনেতা আহমেদ রুবেলের মৃতদেহে নায়ক ফেরদৌসের শ্রদ্ধা জানানোর দৃশ্য। এদিকে নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে গণমাধ্যমে কথা বলেছেন নায়ক রুবেল। বলেন, ‘কী এক বিপদে পড়েছি, ফোন দিয়ে সবাই জানতে চাচ্ছেন, মারা গেছি কিনা। আসলে আমার মৃত্যুর খবরটি গুজব। মৃত্যুর দাবিটি গুজব ও মিথ্যা। আমি এখনো ভালো, সুস্থ আছি।’ উল্লেখ্য, পূর্বেও নায়ক রুবেলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়েছিল যা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার। মূলত, গত ৭ ফেব্রুয়ারি অভিনেতা আহমেদ রুবেল মারা যান। পরদিন তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহে শ্রদ্ধা জানান নায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। উক্ত ঘটনার ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, চিত্রনায়ক রুবেল (মাসুম পারভেজ রুবেল) মারা গেছেন। কিন্তু, রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, নায়ক রুবেল সম্পূর্ণ সুস্থ রয়েছেন। সুতরাং, নায়ক রুবেল মারা গেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। তথ্যসূত্র - Nice Multimedia: মারা গেছেন অভিনেতা রুবেল এমপি হিসেবে যা দ্বায়িত্ব পালন করলেন নায়ক ফেরদৌস - বাংলাদেশ প্রতিদিন: মৃত্যুর গুজব নিয়ে মুখ খুললেন অভিনেতা রুবেল - Rumor Scanner’s own analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software