About: http://data.cimple.eu/claim-review/b06d23aa97e2e7544b9272da77dbf2c05b0e8ba73ecb6f6916f4754f     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘#দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার কারণে হামলা চালাচ্ছে বিএনপির নেতারা।’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷ ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ভোটদানের কারণে বিএনপি কর্তৃক কোনো হামলার ঘটনার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, গত ০৩ ফেব্রুয়ারি নওগাঁয় নির্বাচনী প্রচারণার সময় বিএনপি-জামায়াত সংঘর্ষের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে সমকালের ইউটিউব চ্যানেলে গত ০৩ ফেব্রুয়ারি ‘নওগাঁয় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সমর্থকদের সং ঘ র্ষ, আ হ ত ১০’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত সংঘর্ষের ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। পরবর্তীতে, এ বিষয়ে একাধিক গণমাধ্যমে (১, ২, ৩) প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ০৩ ফেব্রুয়ারি বিকেল পাঁচটার দিকে নওগাঁ-৫ আসনে নির্বাচনী প্রচার চালানোর সময় নওগাঁ সদর উপজেলার চক গোপাই গ্রামে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ আহত হয়েছেন। অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি নির্বাচন পরবর্তী কোনো হামলার দৃশ্যের নয়৷ সুতরাং, জামায়াতকে ভোট দেওয়ার কারণে বিএনপির হামলা দাবিতে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software