About: http://data.cimple.eu/claim-review/b11c29de08ef49fd22a15836d23d6ce7f82638b059bb2a8a12937e6a     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ‘TAHMID’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রচারিত একটি পোস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের ছবি সংযুক্ত করে দাবি প্রচার করা হয়েছে, ‘ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ছাত্রদলের সর্বোচ্চ নেতা রাকিবকে জুতা পেটা।’ এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে জুতা পেটা করা হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া এই দাবি প্রচার করে হয়েছে। আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধানে ‘TAHMID’ নামক উক্ত টিকটক অ্যাকাউন্টটিতেই আলোচিত দাবিটির সূত্রপাত দেখা যায়। অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে অ্যাকাউন্টটিতে পোস্ট হওয়া আরো নানা পোস্টে মূলধারার গণমাধ্যম ‘যমুনা টিভি‘র আদলে লেখা ‘Jamuma tv’ নামক টেক্সটের সংযুক্তি পাওয়া যায়। পাশাপাশি, যমুনা টিভি’র লোগোর আদলে তৈরি ‘Jamuma TV’ নামক লোগো অ্যাকাউন্টটির প্রোফাইল ছবিতে পাওয়া যায়। তবে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে মূলধারার গণমাধ্যম সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ছাত্রদল সভাপতির সাথে এরূপ কোনো ঘটনা ঘটলে তা মূলধারার সংবাদমাধ্যম সূত্রে জানা যেত। সুতরাং, ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে জুতা পেটা করা হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 21 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software