Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
ত্রিপুরায় চলতে থাকা অশান্তির আবহে একটি ভিডিও ছড়িয়েছে যেখানে একজন পুলিশকে জয় শ্রীরাম ধ্বনি দিতে শোনা যাচ্ছে। এই ভিডিওটি পোস্ট করে সাথে লেখা হয়েছে “আমি শুনেছিলাম যে জনগণকে সাহায্য করার জন্য পুলিশ আছে, এখন বুঝলাম ত্রিপুরায় কেন গত ৮ দিন ধরে জ্বলছে ।”
অর্থাৎ দাবি অনুসারে ত্রিপুরায় অশান্তির পরিবেশে একজন পুলিশকে জয় শ্রীরাম ধ্বনি দিতে শোনা গেছে এবং এই কারণেই ত্রিপুরায় মুসলিমদের ঘর বাড়ি জ্বলছে। ভিডিওটি গত সপ্তাহে পোস্ট করা হয়েছিল এবং এখনো পর্যন্ত ৯ হাজারেরও বেশি বার দেখা হয়েছে।
টুইটারেও এই ভিডিওটি অনেকে শেয়ার করেছে।
ত্রিপুরাতে গত কিছুদিন ধরে বলতে থাকে অশান্তিময় পরিস্থিতিকে ঘিরে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল যা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ছিল। ঠিক তেমনই এই ভিডিওটিও ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে ত্রিপুরায় অশান্তির পরিবেশে একজন পুলিশকে জয় শ্রীরাম ধ্বনি দিতে শোনা গেছে। ভিডিওটি ত্রিপুরার বর্তমান পরিস্থিতির সাথে সম্পর্কিত কিনা জানার আমরা ভিডিওটিকে কিছু ফ্রেমে ভাগ করে নিয়ে খোঁজা শুরু করি।
ত্রিপুরায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের আবহে ভাইরাল হলো অপ্রাসঙ্গিক ছবি
TinEye টুলের দ্বারা খোঁজার পর আমরা একটি ট্যুইট পাই ২০১৮ সালের। ট্যুইটে এই ভিডিওটিকে পোস্ট করে ইংরেজিতে যা লেখা হুয়েছে তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় – “আমাদের #ভারতীয় হিন্দু পুলিশ হিন্দু চরমপন্থীদের মুসলমানদের উপর আক্রমণ করতে সাহায্য করছে। দেখা যাচ্ছে, ভারতীয় পুলিশ বাহিনী হিন্দুত্ববাদী জনতার সাথে যোগ দেয় যখন তারা সমস্তিপুরের একটি মসজিদ এবং মুসলমানদের ব্যবসায় আক্রমণ করেছিল।’ অর্থাৎ এই ভিডিওটি ত্রিপুরার ঘটনার সাথে সম্পর্কিত নয়।
ট্যুইটটি পাওয়ার পর আমরা কীওয়ার্ড দ্বারা খোঁজার চেষ্টা করি আসল ভিডিওটি। Patna Live নামের এটি লিংক আমরা পাই, এখানে দেওয়া বর্ণনা অনুসারে বিহারের রোদসা অঞ্চলে দুর্গাপুজোর ভাসানকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিবাদ চরমে ওঠে এবং সেই আবহে ভাইরাল হয় সমস্তিপুরের একটি ভিডিও যেখানে বিহারের এক AIS পুলিশ রাম নবমীর দিন জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে।
অর্থাৎ বিহারের সমস্তিপুরে বিহার পুলিশের জয় শ্রীরাম বলার ভিডিওটি বর্তমানে ত্রিপুরার নামে ভাইরাল হয়েছে।
ত্রিপুরায় অশান্তির পরিবেশে একজন পুলিশকে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার ভিডিওটি আমাদের পর্যবেক্ষণ অনুসারে প্রমাণিত হয়েছে এটি ২০১৮ সালের। বিহারের সমস্তিপুরে রাম নবমীর দিন বিহার পুলিশের জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার ভিডিওটি এখন ত্রিপুরা অশান্তির আবহে ভাইরাল হয়েছে।
Tweet post : https://twitter.com/ullah_ghaus/status/979812075143925766
Patna Live : https://patnalive.co.in/viral-video-bihar-police-asi-chanting-jay-shree-ram-in-ramnavi-in-rosda/?fbclid=IwAR3l2lvqeO_6-0n0DR9zq1R79-ouHLTY-quggZrfN3RM3yR9DP6K1ac67g8
কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
February 11, 2025
Tanujit Das
February 1, 2025
Tanujit Das
January 31, 2025