About: http://data.cimple.eu/claim-review/b54b4b5351a3fecbd75440cb2037b7f3120ba6302b30fedd634d7b21     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Fact Check: একটি পাত্রে লাগা গুলিকে কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত করে বিভ্রান্তিকর দাবির সঙ্গে ভাইরাল করা হচ্ছে - By: Umam Noor - Published: মার্চ 15, 2024 at 07:50 অপরাহ্ন - Updated: এপ্রিল 18, 2024 at 12:33 অপরাহ্ন নতুন দিল্লী (বিশ্বাস নিউজ)।সামাজিক মাধ্যমে কৃষক আন্দোলনের নামে অনেক বিভ্রান্তিকর তথা ভুয়ো ছবি এবং ভিডিও ভাইরাল হচ্ছে। এই একই বিষয়ে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে একটি বড় পাত্রে গুলি লাগা অবস্থায় দেখতে পাওয়া যায়। ছবিটি শ্বেয়ার করে ব্যবহারকারীরা দাবি করছেন যে, এটি কৃষক আন্দোলনের সময়ের ছবি, যেখানে কৃষকের বাসনপত্রয় পুলিশের গুলি লেগেছে। বিশ্বাস নিউজের তদন্তে এই তথ্য উঠে এসেছে যে, ভাইরাল ছবিটির কৃষক আন্দোলনের সঙ্গে বা ভারতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটি বাংলাদেশ-ম্যানমার বর্ডারে গুলিবর্ষণের ছবি। ভাইরাল পোষ্টে কি আছে? ফেসবুক ব্যবহারকারী পোষ্টটি শেয়ার করে লিখেছেন যে, ”সব ইতিহাসে লেখা থাকবে মোদী সাহেব.. #FarmersProtest2024.” পোষ্টের আর্কাইভ সংষ্করণ এখানে দেখুন তদন্ত তদন্তের শুরুতে সবার প্রথমে আমরা গুগল লেন্সের সাহায্যে ভাইরাল ছবিটি খুঁজলাম। এই প্রক্রিয়ায় ছবিটি বাংলাদেশের একটি নিউজ ওয়েবসাইটে 2024-এর 16ই ফেব্রুয়ারি আপলোড হওয়া একটি সংবাদে পাওয়া গেল। এখানে প্রদত্ত তথ্য মতে, টেকনাফে শাহপরীর দ্বীপ এবং সেন্ট মার্টিন-এর মধ্যে পুনরায় গুলিবর্ষণ শোনা গেছে এবং স্থানীয় লোকজন আতংকে রয়েছেন। শাহপরী দ্বীপের বাসিন্দা শাহজাহান বলেছেন, এমনই একটি ঘটনায় তুম্মরুতে একজন স্থানীয় মহিলা সহ দুজন লোকের মৃত্যু হয়েছে। ম্যানমারের তরফ থেকে চালানো গুলি সীমান্তবর্তী এলাকায় বসবাসরত স্থানীয় লোকের রান্নাঘরের প্যানের ঢাকনায়ও লেগেছে। ’ আমাদের তদন্ত এগিয়ে নিয়ে আমরা এই ভিত্তিতে সংবাদ খোঁজা শুরু করলাম। এই প্রক্রিয়ায়, ঢাকা মেল নামক একটি ওয়েবসাইটেও ভাইরাল ছবিটি সংবাদের সঙ্গে আপলোড হওয়া দেখতে পাওয়া গেল। 2024 সালের 7 ফেব্রুয়ারির সংবাদ মতে, ম্যানমারের বিদ্রোহী দল এবং অন্যান্য শাসকদের মধ্যে সংঘাত তীব্র হয়ে উঠেছে। ম্যানমারের তরফ থেকে হওয়া অবিরত গুলিবর্ষণ এবং মোর্টার শেলিঙের ফলে, বাংলাদেশ সীমান্তে ক্ষয় ক্ষতি দিনে দিনে বেড়েই চলেছে। এর ফলে বাংলাদেশ সীমান্তে আতংকও বেড়ে চলেছে। বিগত কিছুদিন ধরে বন্দরবন এবং কক্স বাজার সীমার ভেতরে অপর পক্ষের তরফ থেকে একের পর একের আক্রমণ হচ্ছে। এতে দুজন ব্যক্তির মৃত্যু হয়েছে এবং অন্যান্য বহু লোক আহত হয়েছেন। সীমান্তবর্তী এলাকার বহু বাসিন্দাকে নিজেদের ঘর থেকে অন্যত্র সরানো হয়েছে। সংঘর্ষে আহত হওয়ার পর ম্যানমারের 250 –র অধিক নাগরিক বাংলাদেশে পালিয়ে গেছেন। এদের মধ্যে প্রচুর সীমা রক্ষক এবং দেশের সেনার লোকজন রয়েছেন।” ভাইরাল ছবির বিষয়ে নিশ্চিত হতে, আমরা বাংলাদেশের আইএফসিএন সিগ্রেটরি ইউজার্স স্কেনারের ফেক্ট চেকার সজ্জাদ চৌধুরির সঙ্গে যোগাযোগ করলাম। উত্তর এলে সংবাদটিকে আপডেট করা হবে। ভাইরাল ছবিটির বিষয়ে আম্বালার দৈনিক জাগরণের রিপোর্টার দীপক বেহেলের বক্তব্য হল যে, প্রচুর বিভ্রান্তিকর ছবি এবং ভিডিও ভাইরাল হচ্ছে, এই ছবিটিও সেগুলোর মধ্যে একটি, এটি সাম্প্রতিক সময়ের কৃষক আন্দোলনের নয়। বিভ্রান্তিকর পোষ্ট শেয়ার করা ফেসবুক ব্যবহারাকারীর সামাজিক স্কেনিঙে এই তথ্য উঠে এসেছে যে, ব্যবহারকারী, বিশেষ দলের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে পোষ্ট শেয়ার করে থাকেন। উপসংহার: বিশ্বাস নিউজের তদন্তে এই তথ্য জানা গেছে যে, ভাইরাল ছবিটির কৃষক আন্দোলনের সঙ্গে বা ভারতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটি বাংলাদেশ-ম্যানমার বর্ডারে গুলিবর্ষণের ছবি। - Claim Review : এটি কৃষক আন্দোলনের সময়কার ছবি, যেখানে কৃষকের পাত্রে পুলিশের গুলি লেগেছে। - Claimed By : Aaj Ki Azad Awaaz (আজ কি আজাদ আওয়াজ) - Fact Check : Misleading Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know! Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software