About: http://data.cimple.eu/claim-review/b5db5cf42374bdc3f9ecc90dc99fe74fdbbb2044f1631f0558117778     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, টিকটকে জাতির উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাপ্রধানের ভাষণের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২৪ সালের ০৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। উক্ত ভাষণের ভিডিও এটি। প্রচারিত ভিডিওতে ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির লোগো দেখা যায়। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০৫ আগস্ট প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিও এবং বক্তব্যের সাথে আলোচিত ভিডিওর ও বক্তব্যের মিল রয়েছে। যমুনা টিভির ক্যাপশনে বলা হয়েছে, এটি একটি লাইভ বা সরাসরি ভিডিও। তৎকালীন দেশের চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রেখেছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলার ওয়েবসাইটে ২০২৪ সালের ০৫ আগস্ট “আমি সমস্ত দায়িত্ব নিয়েছি: সেনাপ্রধান” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ০৫ আগস্ট সেনাপ্রধান বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বলে জানিয়েছিলেন। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সাম্প্রতিক সময়ে জাতির উদ্দেশ্যে সেনাপ্রধানের ভাষণ দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। সুতরাং, ২০২৪ সালের আগস্টে সেনাপ্রধানের ভাষণের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। তথ্যসূত্র Jamuna Television- Live - DW- আমি সমস্ত দায়িত্ব নিয়েছি: সেনাপ্রধান -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 7 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software