গত বছরের ডিসেম্বরে অনলাইন অ্যাক্টিভিস্ট মীর জাহানকে উদ্ধৃত করে ‘ছাত্রীসংস্থার মেয়েরা জামায়াত নেতাদের বাসায় পতিতাবৃত্তি করে বেড়ায়’ শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি মীর জাহান করেননি এবং ‘আমার দেশ’ও এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, আমার দেশের ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে আমার দেশের লোগো ব্যবহার করা হয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে ২৩ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।
অর্থাৎ, আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, মীর জাহানের ফেসবুক পেজ খতিয়ে দেখেও এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া, আলোচিত মন্তব্যটি কোনো নির্ভরযোগ্য সূত্র বা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার প্রমাণও পাওয়া যায়নি।
সুতরাং, মীর জাহান ‘‘ছাত্রীসংস্থার মেয়েরা জামায়াত নেতাদের বাসায় পতিতাবৃত্তি করে বেড়ায়” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আমার দেশের নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
Daily Amar Desh – Facebook Page
-
Amar Desh – Website
-
Daily Amar Desh – YouTube Channel
-
Rumor Scanner’s Analysis
-