About: http://data.cimple.eu/claim-review/b96d0526d31e9bc6d197d078083b0bd7ac7c4cdd0d91cfd8e72d9365     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, মাগুরা- ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান জুয়ার অ্যাপের প্রচারণা করছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ক্রিকেটার সাকিব আল হাসান Crazy Time নামের জুয়ার অ্যাপের প্রচারণা করেননি। বরং, তার ফেসবুক পেজে আপলোড করা একটি ভিডিওর কিছু অংশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তার সাথে ভিন্ন অডিও এবং জুয়ার বিজ্ঞাপন যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত সাকিব আল হাসানের ক্লিপটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সাকিব আল হাসানের ফেসবুক পেজে গত ৩০ এপ্রিল, ২০২২ তারিখে ডিবিএল সিরামিক্সের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানানোর ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত সাকিব আল হাসানের ক্লিপের সাথে উক্ত ভিডিওর বেশকিছু অংশের হুবহু মিল রয়েছে। দুটো ভিডিওতেই তার পোশাক, দাঁড়ানোর ধরন এবং পেছনের দেয়ালের মিল রয়েছে। অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় উক্ত ভিডিওটিতে অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। অর্থাৎ, সাকিব আল হাসানের সম্পূর্ণ ভিন্ন একটি ভিডিওর সাথে জুয়ার বিজ্ঞাপনের অডিও ও ভিডিও যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। যার সাথে সাকিব আল হাসানের কোনো প্রকার সম্পর্ক নেই। ভিডিওটি প্রচার করা ফেসবুক পেজ সম্পর্কে যা জানা যায় আলোচিত জুয়ার বিজ্ঞাপনটি কাছাকাছি নামের দুইটি আলাদা পেজ থেকে প্রচার করা হয়েছে। প্রচারকারী পেজ-১ (আর্কাইভ) ও পেজ-২ (আর্কাইভ) পর্যালোচনা করে দেখা যায় পেজ দুটোয় উল্লেখ্যযোগ্য কোনো পোস্ট নেই এবং জুয়ার ভিডিওটি বুস্ট করে প্রচার করা হচ্ছে। এছাড়াও পেজের ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায়, পেজগুলো ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও ইউক্রেন এই তিনটি দেশ থেকে পরিচালিত হচ্ছে। পাশাপাশি জানা যায় উক্ত পেজ দুইটি এবছরের ৯ ও ১০ এপ্রিল তৈরি করা হয়েছে। মূলত, ক্রিকেটার সাকিব আল হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে ২০২২ সালের ৩০ এপ্রিল ডিবিএল সিরামিক্সের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিও প্রচার করেন। সম্প্রতি উক্ত ভিডিওর কিছু অংশ কাট করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তার সাথে ভিন্ন একটি অডিও ও জুয়ার অ্যাপের প্রচারণার ভিডিও যুক্ত করে দাবি করা হচ্ছে, সাকিব আল হাসান জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছেন। প্রকৃতপক্ষে, সাকিব আল হাসান এমন কোনো জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নেননি। উল্লেখ্য, পূর্বেও একাধিক সাকিব আল হাসানের নামে Crazy Time জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নেওয়ার দাবি প্রচার করা হলে সেগুলো প্রতারণা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। (১, ২) সুতরাং, সাকিব আল হাসান Crazy Time নামের অনলাইন জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং বিষয়টি স্ক্যাম বা প্রতারণা। তথ্যসূত্র - Shakib Al Hasan’s Facebook Post: ডিবিএল সিরামিক্সের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা - Rumor Scanner’s Own Analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software