About: http://data.cimple.eu/claim-review/c04d6ff169a3f93367be3570e264e2c367abfb766a1935104cb202ef     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, “চার বাংলাদেশী নারী মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে তাদের তোলা ছবিটি পুননির্মাণ করেছেন” শীর্ষক শিরোনামে দুটি ছবির কোলাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে বন্দুক ও গাড়ির স্টিয়ারিং হুইল ধরে একটি গাড়িতে বসা চার নারীর দুটি ছবির একটি কোলাজ ছবির চার নারীকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা হয়েছে। ফেসবুকে প্রচারিত এমন দাবির কিছু সাম্প্রতিক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গাড়ীতে বসা চার নারীর ভাইরাল কোলাজ ছবিতে থাকা নারীরা মুক্তিযোদ্ধা নন এবং কোলাজ ছবিতে থাকা সাদাকালো ছবিটি ১৯৭১ এবং রঙিন ছবিটিও ২০২১ সালে তোলা নয় বরং সাদাকালো ছবিটি ১৯৬১ এবং ওই ছবির অনুরূপভাবে রঙিন ছবিটি ২০১৭ সালে তোলা। মূলত, ষাটের দশকে একটি পরিবারের চার নারীর গাড়ীতে বসে তোলা একটি ছবি এবং ২০১৭ সালে ঐ ছবির অনুরূপভাবে তোলা ছবি কোলাজ করে ঐ চার নারীকে মুক্তিযোদ্ধা দাবি করে ছবি দুটি তোলার সময়কাল ১৯৭১ এবং ২০২১ বলে দাবি করে প্রচার করা হয়। তবে ঐ ছবিতে থাকা নারীদের পরিবার তাদের মুক্তিযোদ্ধা দাবির বিষয়টিকে মিথ্যা হিসেবে নিশ্চিত করেছেন। এখানে, সাদকালো ছবিটি ১৯৬১ সালের এবং ছবিটি তোলেন আমিন উদ্দিন আহমেদ নামে এক ব্যক্তির পিতা। বিষয়টি নিয়ে ২০২১ সালের ৩১ মার্চ প্রথম আলোতে “ভাইরাল দুই ছবি, নেপথ্যে ভিন্ন গল্প” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আমিন উদ্দিন আহমেদ এর বক্তব্য পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মা-চাচিদের ছবি ফেসবুকে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে, তা নিয়ে বিব্রত ব্যবসায়ী আমিন উদ্দিন বলেন, “কোনোভাবেই এটি মুক্তিযুদ্ধের ছবি নয়। পারিবারিক একটি ছবি। প্রথম ছবির মতো করে দ্বিতীয়বার ছবি তুলতে গিয়ে বন্দুক নিয়ে ঝামেলায় পড়তে হয়। আমার লাইসেন্স করা বন্দুক একজনের হাতে দিই। আর একজনের হাতে একটি স্টিক ধরিয়ে দিই।” এর আগে ২০২৩ সালে একই ছবি ভাইরাল হলে এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। তথ্যসূত্র - Prothom Alo: ভাইরাল দুই ছবি, নেপথ্যে ভিন্ন গল্প
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software